ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা: মুসলিম লীগ সভাপতি

নিজস্ব প্রতিবেদক: ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহসিন রশীদ। তার দাবি, ইউনূসের কর্মকাণ্ড শুধু সংবিধান লঙ্ঘন নয়, বরং তা রাষ্ট্রদ্রোহের শামিল। সরকার প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে তিনি নিজেই আইনি পদক্ষেপ নেবেন বলেও জানান।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার ইউটিউব চ্যানেল ‘মানচিত্র’-এ অংশ নিয়ে এসব কথা বলেন মোহসিন রশীদ।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর পদ শূন্য হওয়ার পর রাষ্ট্রপতিই একমাত্র সাংবিধানিক পদে বহাল ছিলেন। সেই অবস্থায় রাষ্ট্রপতির সঙ্গে যথাযথ যোগাযোগ না রাখা, গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তের আগে তাকে অবহিত না করা এবং সাংবিধানিক রীতি-নীতি উপেক্ষা করা গুরুতর লঙ্ঘন। তার ভাষায়, “এটি শুধু সংবিধান লঙ্ঘন নয়, এটি ট্রিজন।”

মোহসিন রশীদ অভিযোগ করেন, রাষ্ট্রপতিকে তার সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালনের সুযোগ দেওয়া হয়নি। তাকে ভয়ভীতি প্রদর্শন করে মানসিক চাপে রাখা হয়েছে এবং রাষ্ট্রপতির কাছে পাঠানো নথিতে স্বাক্ষর নেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন। রাষ্ট্রপতি সহযোগিতা না করলে দেশে সাংবিধানিক অচলাবস্থা সৃষ্টি হতে পারত। রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতীক; তাকে যথাযথ সম্মান না দেখানো রাষ্ট্রের মর্যাদা ক্ষুণ্ন করার সামিল বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, একজন সাবেক উপদেষ্টা রাষ্ট্রপতিকে ‘চোর’ বলে আখ্যা দিয়েছিলেন, অথচ ওই উপদেষ্টা তার কাছেই শপথ নিয়েছিলেন। মোহসিন রশীদের দাবি, প্রেস উইং অপসারণ, বঙ্গভবন ঘেরাও এবং রাষ্ট্রপতিকে অপসারণের প্রচেষ্টা রাষ্ট্রীয় শিষ্টাচারবিরোধী কাজ। এসব ঘটনার সঙ্গে ড. ইউনূসের সম্পৃক্ততা বা নীরব সমর্থন ছিল কি না তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি বা কমিশন গঠন করা উচিত বলে মত দেন তিনি।

ড. ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের বিরুদ্ধেও তদন্তের দাবি জানান তিনি। তার বক্তব্য, রাষ্ট্র কোনো খেলার বিষয় নয়; রাষ্ট্রের ক্ষতি হয়েছে কি না তা নিরপেক্ষভাবে অনুসন্ধান করা প্রয়োজন।

সংবিধানের ১০৬ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করার বিষয়েও তিনি আদালতে গেছেন বলে জানান এবং রায়ের সার্টিফায়েড কপির জন্য আবেদন করেছেন। রায় হাতে পেলে তিনি রিভিউ আবেদন করবেন বলেও উল্লেখ করেন।

ভবিষ্যতে যেন কোনো অবৈধ বা অসাংবিধানিক অন্তর্বর্তীকালীন সরকার না আসে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান মোহসিন রশীদ। সরকার যদি তদন্ত কমিটি গঠন না করে, তাহলে তিনি নোটিশ দিয়ে নিজেই মামলা দায়েরের উদ্যোগ নেবেন এবং ড. ইউনূসকে পক্ষভুক্ত করবেন বলেও জানান। তার ভাষায়, “আগেও করেছি, আবারও করব।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পররাষ্ট্র উপদেষ্টাকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোন

নিজস্ব প্রতিবেদক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার ঘটনার পর দুই প্রতিবেশী ভারত-পাকিস্তানের উত্তেজনা পৌঁছেছে চরমে। এ হামলার পর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ বাধার শঙ্কা

বাংলাদেশকে চীন উপহার দেবে ৩ হাসপাতাল, স্থাপিত হবে কোথায়

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালানোর পর যত সময় গড়িয়েছে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তত গভীর হয়েছে। ভারতীয় দাদাবাবুরা স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশে তাদের চিকিৎসা

বাগেরহাটে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সভাপতি প্রার্থীসহ আহত অন্তত ৪০

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপাল উপজেলায় ইউনিয়ন বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সভাপতি প্রার্থীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন,

আমরা বাংলাদেশের জনগণের মহত্ত্ব ভুলব না : ফিলিস্তিনি রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্ট: গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ফিলিস্তিনের পাশে থাকার জন্য বাংলাদেশিদের ধন্যবাদ

তাহলে কি চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেয়া হলো’, প্রশ্ন জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক: সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেয়া হলে সেটা চাঁদা নয়, বরং টাকা দিতে বাধ্য করা হলে সেটা চাঁদা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

সামনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা যেন পুরুষ হয়: আমির হামজা

নিজস্ব প্রতিবেদক: সামনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা যেন পুরুষ হয় বলে মন্তব্য করেছেন ইসলামি বক্তা মুফতি আমির হামজা। শনিবার সন্ধ্যায় সিলেটে তাফসির মাহফিলে বক্তব্যকালে