ডেসটিনির রফিকুল আমীনের নেতৃত্বে বাংলাদেশ আ-আম জনতা পার্টির আত্মপ্রকাশ  

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশের জনগণের ন্যায্য অধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের স্বাধীনতা বা মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতাকে প্রাধান্য দিয়ে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ আ-আম জনতা পার্টি।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল)। রাজধানীর বনানীর একটি পাঁচ তারকা হোটেলে এক সংবাদ সম্মেলনে দলের ঘোষণাপত্র পাঠ করেন পার্টির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন। তিনি ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, দৈনিক ডেসটিনির সম্পাদক, ও বেসরকারি টেলিভিশন বৈশাখের ব্যবস্থাপনা পরিচালক। তার নতুন দলের সদস্য সচিব ফাতিমা তাসনিম।
সংবাদ সম্মেলনে ঘোষণাপত্র পাঠের শুরুতে রফিকুল আমীন বলেন, স্বাধীনতা অর্জনের ৫৪ বছরেও দেশের মানুষ বঞ্চনা ও বৈষম্যের সঙ্গে লড়াই করে চলেছে। তাই দেশের মানুষকে এক হয়ে স্বৈরাচার বিদায় করতে হয়েছে। মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখতে চায় বাংলাদেশ আ-আম জনতা পার্টি।’
তিনি বলেন, দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, অসাম্প্রদায়িক সমাজ গঠন, সরকারি-অফিস ও আদালতে ডিজিটালাইজেশন, শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস আদালতে রাজনীতি নিরুৎসাহিত করাসহ বেশ কিছু সময়োপযোগী সিদ্ধান্ত বাস্তবায়ন করবে বলে জানান বাংলাদেশ আ-আম জনতা পার্টির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘জুলাই আদেশ’ আইন নয়, সংবিধানের ওপর প্রতারণা: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক জাতীয় সংসদে তথাকথিত ‘জুলাই আদেশ’-কে আইনি ভিত্তিহীন ও সংবিধানের ওপর ‘প্রতারণা’ হিসেবে উল্লেখ করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। মঙ্গলবার (৩১ মার্চ) সংসদে জুলাই সনদ ও সংবিধান

৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা: মোস্তফা জামান

নিজস্ব প্রতিবেদক: আগামী চার-পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। আজ শনিবার বিকেলে তার সঙ্গে বৈঠক শেষে

হরমুজ প্রণালি সংকটে এলএনজি আমদানিতে শঙ্কা, চাপে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ইরান-ইসরায়েল সংঘাতে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এর সরাসরি প্রভাব পড়তে পারে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালিতে, যা দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ

মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬৯৪

ডেস্ক রিপোর্ট: মিয়ানমার ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯৪ জনে।আহত হয়েছেন ১৬৭০ জন। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। মার্কিন

আসামি গ্রেপ্তারে ডিএমপির অনুমতির নির্দেশনা হাইকোর্টে স্থগিত

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় করা মামলায় আসামি গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সংক্রান্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের জারি করা সার্কুলারের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন

২ হাজার টাকা চুরির ঘটনা থেকে মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মী কর্তৃক মা-মেয়েকে খুনের ঘটনায় স্বামীসহ গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করা হয়েছে। দুই হাজার টাকা চুরির জন্য এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে ডিএমপি।