ডিআইজি মোজাম্মেলের অর্থে বেনজীরসহ ১০ জনের বিদেশে বিলাস জীবন

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থপাচারের অভিযোগ উঠেছে পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি গাজী মো. মোজাম্মেল হকের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, তিনি তাঁর অর্জিত অর্থের একটি অংশ সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ অন্তত ১০ জন পলাতক পুলিশ কর্মকর্তা ও আওয়ামী লীগের কয়েকজন নেতার বিদেশে বিলাসবহুল জীবনযাপনে ব্যয় করছেন।

দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে নিজের প্রভাব খাটিয়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ সাবেক এই কর্মকর্তার বিরুদ্ধে। জমি দখল, জোরপূর্বক ক্রয়, টেন্ডার নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তার করে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর। রূপগঞ্জ, কুমিল্লা ও সুনামগঞ্জের একাধিক ভুক্তভোগী স্থানীয় প্রশাসনের কাছে প্রতিকার চেয়েও পাচ্ছেন না বলে জানিয়েছেন। ভুক্তভোগীদের একজন রূপগঞ্জের হাজি সোলাইমান মিয়া জানান, তাঁর আট বিঘা জমি ও মাছের প্রজেক্ট জবর দখল করে নেওয়া হয়েছে, যা আজ পর্যন্ত ফিরে পাননি।

অনুসন্ধানে জানা গেছে, গাজী মোজাম্মেল হকের উপার্জিত বিপুল অর্থের একটি বড় অংশ বিদেশে পাচার করা হয়েছে। এই অর্থ ব্যবহার করে তাঁর ঘনিষ্ঠজন ও সংশ্লিষ্ট কিছু পুলিশ কর্মকর্তা ভারত, ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিলাসবহুল জীবনযাপন করছেন। তাঁদের মধ্যে রয়েছেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ, পলাতক সাবেক ডিআইজি হারুন-অর-রশিদ ও পুলিশের বিশেষ শাখার প্রধান মনিরুল ইসলাম। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদেশে অবস্থানকারী এসব কর্মকর্তার আয়ের বৈধ উৎস না থাকলেও তাঁদের জীবনযাত্রা অত্যন্ত ব্যয়বহুল।

অভিযোগের কেন্দ্রে রয়েছে গাজী মোজাম্মেল হকের প্রতিষ্ঠিত আনন্দ পুলিশ হাউজিং সোসাইটি। নামের সঙ্গে পুলিশ শব্দ যুক্ত থাকলেও প্রকল্পটির সঙ্গে সরকারি কোনো অনুমোদন নেই বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, এই প্রকল্পের জন্য জোরপূর্বক জমি অধিগ্রহণ করা হয়েছে, যেখানে অনেক ভুক্তভোগীকে মিথ্যা মামলার হুমকিও দেওয়া হয়েছে। এই আবাসন প্রকল্পে সাবেক আইজিপি বেনজীর আহমেদকে একটি প্লট উপহার দেওয়া হয়েছিল বলে অভিযোগ, যা পরবর্তীতে দুর্নীতি দমন কমিশন জব্দ করেছে।

গাজী মোজাম্মেল হকের বিরুদ্ধে অভিযোগ থাকলেও দীর্ঘদিন ধরে দৃশ্যমান আইনি ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে। এ বিষয়ে অপরাধ বিশ্লেষক অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক বলেন, দুর্নীতিতে জড়িত অনেকেই নামে-বেনামে সম্পদ করছেন এবং তাঁদের ওপর কার্যকর মনিটরিং নেই। তিনি দুর্নীতি দমন কমিশনের আরও সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে দুদকের মামলা রয়েছে। এ মামলায় আদালত তাঁর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন এবং তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। মামলা শুরুর পর তিনি সপরিবারে দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

গাজী মোজাম্মেল হকের বিরুদ্ধে একক নয়, একটি শক্তিশালী সিন্ডিকেটের অংশ হয়ে অবৈধ কার্যক্রম চালানোর অভিযোগও উঠেছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সুধীসমাজ ও সচেতন নাগরিকেরা।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন সোমবার

নিজস্ব প্রতিবেদক: চিকিৎসার জন্য আগামী সোমবার লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এদিন বেলা ১১টায় একটি বিশেষায়িত বিমানে তাঁকে নিয়ে যাওয়া হবে। এ জন্য সব

ভুমিকম্পে রাজধানীতে নিহত তিন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পুরান ঢাকার বংশাল কসাইটুলিতে পাঁচতলা একটি ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে তিনজন পথচারী নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে ভূমিকম্পের পর এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লায় শ্বশুরের ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা পুত্রবধূ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রামে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত

তারেক রহমানের গাড়িতে খাম রেখে পালাল বাইকার, কী ছিল তাতে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরের মধ্যে ঢুকে তার চলন্ত গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দিয়ে দ্রুত বেগে চলে গেছেন এক মোটরসাইকেলচালক।

ব্যাংক খাতে মাসে ১ লাখ ৮১ হাজার কোটি টাকার তারল্য সহায়তা কেন্দ্রীয় ব্যাংকের

ঠিকানা টিভি ডট প্রেস: চলতি অর্থবছরে দেশের ব্যাংকগুলোকে প্রতি মাসে গড়ে ১ লাখ ৮১ হাজার কোটি টাকা ধার দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে গড়ে ৮৫

সিরাজগঞ্জ ইকোনমিক জোনে বিশ্বমানের হাসপাতাল নির্মাণ উদ্যোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ ইকোনমিক জোনে বিশ্বমানের হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার (২ অক্টোবর) জোনটি পরিদর্শন করেন দেশের খ্যাতনামা চিকিৎসক ও তরুণ উদ্যোক্তাদের