ডাকসুর ভোটগ্রহণ শুরু, সবার উপস্থিতিতে ব্যালট বাক্স সিলগালা 

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ৩৮তম নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। এর আগে সবার উপস্থিতিতে ব্যালট বাক্স সিলগালা করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় আটটি কেন্দ্রে ব্যালট বাক্স খুলে সবাইকে দেখিয়ে সিলগালা করে দেওয়া হয়। এ সময় গণমাধ্যমকর্মী এবং প্রার্থীদের পোলিং এজেন্টরা উপস্থিত ছিলেন।

নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে রিটার্নিং অফিসার অধ্যাপক গোলাম রাব্বানী কেন্দ্রীয় এবং হল সংসদের দুইটি বাক্স সিলগালা করে দেন। এ সময় তিনি বলেন, ‘আপনারা দেখেছেন ব্যালট বাক্স সম্পূর্ণ ফাঁকা রেখে সিলগালা করা হয়েছে। এর মধ্যে বড় বাক্সটি কেন্দ্রীয় সংসদ এবং ছোটটি হল সংসদের জন্য। ভোট গ্রহণ শেষে যখন ভোট গণনা হবে, তখন সবাইকে নিয়ে বাক্সটি খোলা হবে।’

সিনেট ভবন কেন্দ্রে হাজী মুহম্মদ মুহসীন হল, বিজয় একাত্তর হল, স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থীরা ভোট দেবেন।

এবারের নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন যার মধ্যে ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন এবং ছাত্র ২০ হাজার ৯১৫ জন। কেন্দ্রীয় সংসদে ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৪৭১ জন। তাদের মধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ জন, নারী প্রার্থী ৬২ জন। এছাড়া হল সংসদ নির্বাচনে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে লড়ছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।

১৩ ছাত্র হলের প্রার্থী সংখ্যা ৮৫০ জন এবং ৫ ছাত্রী হলের প্রার্থী সংখ্যা ১৮৫। কেন্দ্রীয় সংসদের ২৮টি এবং হল সংসদের ১৩টি মিলিয়ে প্রতিটি ভোটারকে মোট ৪১টি পদে ভোট দিতে হবে। ভোট গ্রহণ হবে ওএমআর ফরমে, ছয় পাতার ব্যালটে। এরপর ১৪টি গণনা মেশিনে ৮টি কেন্দ্রে হবে ফল গণনা। ফল ঘোষণা করা হবে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে।

প্রার্থী তালিকায় রয়েছে ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন, বামজোটসহ বিভিন্ন সংগঠন ও স্বতন্ত্র প্যানেল। নির্বাচনী লড়াইয়ে ভিপি ও জিএসসহ অন্যান্য পদে রয়েছেন উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রার্থীও।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক: সিলেট ইবনে সিনা হাসপাতালের এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় রোগীর পাঁচ স্বজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬

কাশ্মীরে হামলায় ‘নিরাপত্তার ব্যর্থতা’ স্বীকার করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় নিরাপত্তার ব্যর্থতা স্বীকার করেছে কেন্দ্রীয় সরকার। শনিবার (২৬ এপ্রিল) কাতারভিত্তিক

সাইবার হামলার শিকার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন

আন্তর্জাতিক ডেস্ক: সাইবার হামলার শিকার হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। বুধবার (১৮ জুন) রাতে হ্যাক করা হয় চ্যানেলটি, এমনটাই জানিয়েছেন তেহরানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। খবরটি নিশ্চিত করেছে

জরুরি বৈঠকে বসছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা

অনলাইন ডেস্ক: ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকে বসছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) বোর্ড অব গভর্নরস। আজ সোমবার আইএইএর সদর দপ্তরে এ

নানা অনিয়মে অভিযুক্ত অবশেষে বদলী হলেন সচিব ওমর ফারুক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ১নং ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. ওমর ফারুক তালুকদারকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। রোহিঙ্গা শরনার্থী শিবির সংশ্লিষ্ট

ক্যান্সার আক্রান্ত স্ত্রীর জামিনের আশায় ধরা দিলেন আ. লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: অবশেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বহুল আলোচিত সাবেক কাউন্সিলর জহিরুল আলম জসিম ধরা পড়েছেন। ক্যান্সার আক্রান্ত স্ত্রীর জামিনের আশায় নিজেই পুলিশের কাছে ধরা দিয়েছেন বলে