ট্রলি ও অ্যাম্বুলেন্সের মুখোমুখী সংঘর্ষে চালক নিহত

সাঈদ পান্থ, বরিশাল: ঢাকা থেকে রোগী ও তাদের স্বজনদের নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা অ্যাম্বুলেন্সের সাথে মহাসড়কে চলাচলরত মালবাহী অবৈধ ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স চালক নিহত ও সাতজন যাত্রী গুরুত্বর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়ার আকন বাড়ির সামনে। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানিয়েছেন, ঢাকা থেকে রোগী ও তাদের স্বজনদের নিয়ে বরিশাল ফিরছিলেন বিসমিল্লাহ অ্যাম্বুলেন্স সার্ভিস। পথিমধ্যে মহাসড়কের মাহিলাড়া আকন বাড়ির সামনে পৌঁছলে বিপরিতদিক থেকে আসা ইটের খোঁয়া বোঝাই একটি বড় ট্রলির সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখী সংঘর্ষ হয়।

এতে অ্যাম্বুলেন্সের সামনে অংশ দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই চালক নাইমুল ইসলাম (৩৫) নিহত হন। এছাড়াও অ্যাম্বুলেন্সে থাকা যাত্রী ভোলার দৌলতখান এলাকার মো. ইব্রাহীম, আসমা বেগম, ইয়াকুব হোসেন, সুমি বেগম, সানজিদা খানম, শাকিল হোসেন ও প্রদীপ গুরুত্বর আহত হয়।

ওসি আরও জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ ও নিহতের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

১০ লাখ টাকা চাঁদা না পেয়ে আ.লীগ নেতার ওপর যুবদল কর্মীর হামলা

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া সদর উপজেলায় চাঁদার টাকা না পেয়ে ওমর ফারুক নামের এক আওয়ামী লীগ নেতার ওপর ওয়ার্ড যুবদল কর্মীর হামলার ঘটনা ঘটেছে। সোমবার বিকাল সাড়ে

ইসলাহুল উম্মাহ মাদরাসার ১৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে আনন্দিত

আল আমিন হোসেন: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় ইসলাহুল উম্মাহ মাদরাসা থেকে ট্যালেন্টপুলে ৬ জন ও সাধারণ গ্রেডে ১১ জন সহ মোট ১৭

কর্মী ছাঁটাই করবে গুগল, নেপথ্যে এআই

ঠিকানা টিভি ডট প্রেস: কর্মী ছাঁটাইয়ের ফের সিদ্ধান্ত নিয়েছে টেক জায়ান্ট গুগল। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতি বিনিয়োগ বাড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। গুগল তাদের

ভালোবেসে বিয়ে, মৃত্যুতে বিচ্ছেদ: ঈদের সকালে আঁখির রহস্যজনক পরিণতি

সিরাজগঞ্জ প্রতিনিধি: ভালোবাসার টানে পরিবার ছাড়িয়ে পালিয়ে বিয়ে করেছিলেন আঁখি খাতুন (২৩)। কিন্তু মাত্র চার বছরের সংসার জীবনের করুণ পরিণতি হলো ঈদের সকালে মৃত্যুর মধ্য

লন্ডনে ইউনূস-তারেক বৈঠক হবে কি?

বিশেষ প্রতিনিধি: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন যুক্তরাজ্য সফরে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কি তাঁর কোনো আনুষ্ঠানিক বৈঠক

ভারতের উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্তে অন্তত ৭ জন নিহত

নিজস্ব প্রতিবেদক: ভারতের উত্তরাখণ্ডে একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে সাতজন নিহত হয়েছেন। কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশীর দিকে যাওয়ার পথে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। মূলত কেদারনাথ