টিসিবির ডিপো থেকে আসা ট্রাকে তেলের পরিবর্তে মিলল পানির বোতল

নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়ের বোদা উপজেলায় রমজান উপলক্ষে আসা টিসিবির পণ্যের ট্রাকে সয়াবিন তেলের পরিবর্তে এক কাটুনে ৯ বোতল তেলের বোতলে পানি পাওয়া গেছে। প্রতিটি বোতল ছিল ২ লিটারের।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় এবং খাদ্য গুদামে (এলএসডি গোডাউন) একটি ট্রাক আনলোড করার সময় তেলের পরিবর্তে এসব পানির বোতল পাওয়া যায়।

জানা গেছে, ট্রাকটি দিনাজপুরের দশমাইল টিসিবির ডিপো থেকে টিসিবির পণ্য হিসেবে তেল নিয়ে আসে পঞ্চগড়ের বোদা উপজেলা এলএসডি গোডাউনে। ট্রাক থেকে পণ্যের কাটুন নামানোর সময় ওজনে শ্রমিকদের কাছে সন্দেহ হয়। পরে একটি কাটুন খোলা হলে পানির বোতলগুলো পাওয়া যায়।

বোদা উপজেলা এলএসডি গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল করিম সিদ্দিকী বলেন, দিনাজপুরে দশ মাইল টিসিবির ডিপো থেকে একটি ট্রাক টিসিবির পণ্য হিসেবে তেল নিয়ে আসে উপজেলা এলএসডি গোডাউনে আসে। গোডাউনে আনলোড করার সময় সন্দেহ হলে খোলা হয়। এর মধ্যে তেলের পরিবর্তে সাদা পানির এক কাটুন পানির বোতল পাওয়া যায়। যার কারনে আমরা আনলোড বন্ধ করে রেখেছি। একই সাথে ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, আনলোড করার সময় এক কাটুনে ৯ বোতল পানি পাওয়া গেছে। পরে মালামালগুলো গ্রহণ না করে ফেরত পাঠানো হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঢাকার পথে নিউ ইয়র্ক ছেড়েছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে যোগদান শেষে নিউ ইয়র্ক থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টা ১০

কেনিয়ায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভে থানায় আগুন

অনলাইন ডেস্ক; কেনিয়ার পশ্চিমাঞ্চলে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ চরমে পৌঁছে একটি থানায় আগুন দিয়েছে ক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (৩ জুলাই) হাজার হাজার মানুষ নিহত শিক্ষক আলবার্ট ওজোয়াংয়ের

গলায় ফাঁস লাগিয়ে বাঁশখালীতে গৃহবধুর আত্মহত্যা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে গলায় ফাঁস দিয়ে বৈশাখী খাতুন (২৫) নামে এক গৃহবধুর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কালীপুর ইউনিয়নের ভাসাইন্যার দোকান এলাকায়।

মালয়েশিয়ায় আইএস সংশ্লিষ্টতায় ৩৬ বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক: মালয়েশিয়ায় ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট জঙ্গি তৎপরতার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। সেলাঙ্গর ও জোহর রাজ্যে তিন ধাপে পরিচালিত অভিযানে এদের

রাজশাহীতে মাদ্রাসায় সন্ত্রাসী হামলা: ছাত্র-ছাত্রী ও শিক্ষককে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসায় বহিরাগতদের সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় মাদ্রাসা ক্যাম্পাসে ঢুকে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের ওপর

কক্সবাজারে এনসিপির পদযাত্রা শনিবার: কেন্দ্রীয় নেতাদের আগমন ঘিরে প্রস্তুত নেতাকর্মীরা

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: জুলাই গণ-অভ্যুত্থান’ স্মরণে ঘোষিত পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ১৯ জুলাই (শনিবার) কক্সবাজারে আসছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতারা। কর্মসূচিতে