টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজন বাংলা নববর্ষ-১৪৩২-কে বরণ করা হয়েছে। টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন ‘জনসেবা চত্বর’ এ জাতীয় সংগীত ও বৈশাখের গান ‘এসো হে বৈশাখ’ পরিবশনের মধ্যে দিয়ে নববর্ষ উদযাপনের কর্মসূচি শুরু করা হয়।

এদিন জেলা প্রশাসকর কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জনসেবা চত্বরে এসে শেষ হয়।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক বেলুন ও পায়রা উড়িয়ে জনসেবা চত্বরে ‘বৈশাখী মেলা’র উদ্বোধন করেন। এসময় পুলিশ সুপার মো. মিজানুর রহমান, টাঙ্গাইলের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্যাহ আল মামুন, টাঙ্গাইল প্রসক্লাবের সভাপতি জাফর আহম্মেদ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং স্বেছাসেবী সংগঠন, রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার সর্বস্তরের নারী-পুরুষ-শিশুরা অংশগ্রহণ করেন।

বৈশাখী মেলায় অর্ধশত স্টল স্থান পায়। মেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বায়স্কপ, লাঠি খেলা, সাপ খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হয়।

এছাড়া বাংলা নববর্ষ উপলক্ষে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ির র‍্যালি করা হয়েছে। টাঙ্গাইল শহরের চাইল্ডহুড ও স্টার ওয়ার্ল্ড নামক দুটি স্বেছাসেবী সংগঠনের উদ্যোগে ওই ঘোড়ার গাড়ির র‍্যালির আয়োজন করা হয়। ঘোড়ার গাড়ি র‍্যালির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, নুরুল ইসলাম, রুবেল, মহবত হোসেন, শফিকুজ্জামান খান মোস্তফা, মহিউদ্দিন সুমন, বাতেন, শামীম আল মামুন, শাফিউজ্জামান মোস্তফা প্রমুখ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নারায়ণগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে নিহত এক

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় দেয়াল ধসে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তার মেয়ে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে

আমার বিরুদ্ধে করা মিথ্যাচার-জুলুমের বিচার এই আদালতেই হতে পারে’: আল্লামা সাঈদী

নিজস্ব প্রতিবেদক: ২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার আগে বিচারকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠে আল্লাহর নামে শপথ করে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)

ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন চান বিএনপি: আহমেদ আযম খান

টাঙ্গাইল প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকটে আহমেদ আযম খান বলেছেন, দুই-একটা রাজনৈতিক দল চেষ্টা করছে এই ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন যাতে না হতে পারে। যাদের ভোটের

সংঘাতের প্রভাবে টানা তৃতীয় দিন বাড়ল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে টানা তৃতীয় দিনের মতো জ্বালানি তেলের দাম বেড়েছে। সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং হরমুজ

সিলেটগামী উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক: সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে

সৌদির তাইফের গভর্নরের সঙ্গে জেদ্দার কনসাল জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের তাইফ প্রদেশের গভর্নর প্রিন্স সৌদ বিন নাহার বিন আব্দুল আজিজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মিয়া মো.