টাঙ্গাইলে দুই ভাই পেলেন বিএনপির মনোনয়ন

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই পরিবারের দুই ভাই পেলেন বিএনপির মনোনয়ন। এক ভাই টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু ও অন্যজন টাঙ্গাইল-৫ (সদর) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।,

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অঘোষিত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

টাঙ্গাইল জেলার ৮টি আসনের মধ্যে ২টি আসনে একই পরিবারের দুই ভাই ভোটের মাঠে লড়বেন।প্রথম দফায় টাঙ্গাইল জেলার ৮টি আসনের মধ্যে ৭ টিতে প্রার্থী ঘোষণা করে বিএনপি। টাঙ্গাইল-৫ (সদর) আসনে ওই সময় কোনো প্রার্থী ঘোষণা না করায় অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ও সুলতান সালাউদ্দিন টুকুর সমর্থকদের মাঝে ব্যাপক উৎকণ্ঠার সৃষ্টি হয়। অবশেষে আজ সেই অপেক্ষার অবসান হয়েছে।

উল্লেখ, গত ৩ নভেম্বর তিনটি আসনে খালেদা জিয়ার নামসহ ২৩৭ আসনে নিজেদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বৃষ্টি-বন্যায় দুর্ভোগে লাখো মানুষ

নিজস্ব প্রতিবেদক; টানা প্রবল বর্ষণে দেশের বিভিন্ন জেলায় পানিবন্দি হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। বাড়ছে নদনদীর পানি। তলিয়ে গেছে আমন ধানের বীজতলা। ভেসে গেছে মাছের ঘের।

যমুনার পানি কমছে, ভাঙন আশঙ্কা রয়ে গেছে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় শহররক্ষা বাঁধ পয়েন্টে নদীর পানি ৬ সেন্টিমিটার হ্রাস পেয়েছে। এর আগে গতকাল পানি

ইসলামী দ্বীনি শিক্ষা প্রসারে কোটি টাকার ভূমি দানের ঘোষণা করলেন কলেজের অধ্যক্ষ মাছুদ রানা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল গ্রামে কবরস্থান ও কওমী মাদ্রাসা সম্প্রসারণে কোটি টাকা মূল্যের সম্পত্তি দানের ঘোষণা দিয়েছেন আব্দুল্লাহ আল মাহমুদ স্কুল অ্যান্ড কলেজের

ব্রিগেডিয়ার জেনারেল আশার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ: দায়িত্ব থেকে অব্যহতি, তদন্তে উচ্চপদস্থ বোর্ড

নিজস্ব প্রতিবেদক: সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামান আশার বিরুদ্ধে ওঠা নারী নির্যাতনের অভিযোগ তদন্তে বাংলাদেশ সেনাবাহিনী একটি উচ্চপদস্থ তদন্ত বোর্ড গঠন করেছে। অভিযোগ প্রমাণ হলে

হরমুজ প্রণালি বন্ধের অনুমোদন ইরানের পার্লামেন্টে

ঠিকানা ডেস্ক: হরমুজ প্রণালি বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। এখন দেশটির সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিল সিদ্ধান্ত দিলেই বিষয়টি চূড়ান্ত হবে। রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ

হামলার জবাবে ভারতীয় দুই বিমান ভূপাতিত করেছে পাকিস্তান

অনলাইন ডেস্ক: কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের বেশ কয়েক জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। জবাবে ভারতীয় দুই বিমান