টাঙ্গাইলে গাঁজায় কট-টাকায় খালাস 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: গোপন তথ্যের ভিত্তিতে এক কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করে ৪২ হাজার টাকা উৎকোচ নিয়ে অভিযুক্তকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিরুদ্ধে। বিষয়টি ‘টক অব দ্যা টাউর’ এ পরিনত হয়েছে। এ নিয়ে কয়েক দিন যাবত জেলা শহর জুড়ে চলছ নানা আলোচনা-সমালোচনার ঝড়। অনেকেই কথাছলে বলে বেড়াচ্ছেন ‘গাঁজায় কট- টাকায় খালাস’।

স্থানীয় একাধিক সূত্রে নিশ্চিত করেছে, গত ৯ এপ্রিল রাত ৭ টায় টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আনোয়ারুল হাবিবের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বিল বাথুয়াজানী গ্রামের মো. মাসুদ মিয়ার (৩৮) বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মো. রহমত আলী, এএসআই মো. আরিফুল হক, এএসআই আবু সাঈদ, সিপাহী প্রদীপ, নারী সিপাহী সুমিতা, সিপাহী হাফিজ, সিপাহী আশিক ও সিপাহী রিপনসহ মোট ৯ জন অংশ নেয়।

অভিযানকালে এক কেজি গাঁজাসহ মাসুদ মিয়াকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরবর্তীতে মাসুদ মিয়াকে ছাড়াতে এক লাখ টাকা উৎকোচ দাবি করা হয়। মাসুদের মা মোছা. মালা বেগম তাঁর প্রতিবেশি নাসিমা বেগম, মো. নজরুল ইসলাম, আব্দুর রহমান, মো. হাবুল মিয়ার কাছ থেকে ধার (কর্জ) করে এবং তাদের নিজের কাছে থাকা কিছু টাকা মিলিয়ে ৪২ হাজার টাকা অভিযান পরিচালনাকারীদের ঘুষ হিসেবে দেন। ঘুষের টাকা পাওয়ার পর অভিযান পরিচালনাকারী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম মো. মাসুদ মিয়াকে ছেড়ে দেয় এবং অভিযানে কোন মাদকদ্রব্য উদ্ধার হয়নি মর্মে একটি ভিডিও ধারণ করে কার্যালয়ে চলে আসেন। পরে বিষয়টি জানাজানি হওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এক পর্যায়ে তা ‘টক অব দ্যা টাউন’ এ পরিনত হয়।

বিষয়টি নিয়ে জেলা শহরের হোটেল-রেস্তোরা ও চা-স্টলে নানা আলোচনা-সমালোচনার ঝড় বইছে। অনেকে কথায় কথায় ‘গাঁজায় কট- টাকায় খালাস’ বলে মুখরোচক উক্তি আওরাচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত পরিদর্শক মো. আনোয়ারুল হাবিব জানান, তারা অভিযান করার পরে মাসুদের কাছে গাঁজা বা অন্য কোন মাদক না পাওয়ায় চলে আসেন। তাদের নামে ঘুষ নেওয়ার যে বিষয়টি ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যাতে মাদকের বিরুদ্ধে অভিযান করতে না পারে সে জন্য একটি চক্র তৎপরতা চালাচ্ছে।

টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবুল হোসেন জানান, বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার পর সত্যতা যাচাইয়ের জন্য তিনি সরজমিন তদন্ত করছেন। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইমাম নিয়োগ নিয়ে বিরোধ, সিরাজগঞ্জে মসজিদে তালা; বাইরে ফজরের নামাজ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পেচিবাড়ি জামে মসজিদে ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের বিরোধের জেরে মসজিদে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (২২

পেকুয়ায় পুকুর থেকে এলজি ও কিরিচ উদ্ধার

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: কক্সবাজারের পেকুয়া উপজেলায় একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি (লোডেড গান) ও দুটি ধারালো কিরিচ উদ্ধার করেছে সেনাবাহিনী।

অবৈধ পথে ইউরোপ প্রবেশে শীর্ষে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালে অবৈধ পথে ইউরোপে পৌঁছানো অভিবাসীদের মধ্যে শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের সর্বশেষ অনুসন্ধানে

আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার অভিযোগে অস্ত্রসহ দুই বিএনপি নেতা আটক

ঠিকানা টিভি ডট প্রেস: কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি এলাকায় অভিযান চালিয়ে দুই বিএনপি নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। স্থানীয় এক আওয়ামী লীগ নেতার

ঢাকায় ককটেল ফাটিয়ে আ.লীগের মিছিল, অতঃপর….

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শ্যামলী এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ। এসময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। সেখান থেকে হাতেনাতে ৬ জনকে আটক করেছে

শিশুর গলায় ছুরি ধরে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, পঞ্চগড়ে গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়ে দুই বছর বয়সী শিশুর গলায় ছুরি ধরে তার মাকে (২৮) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে সদর উপজেলার তিন মাইল সুরিভিটা এলাকায়