টাঙ্গাইলে কোটি টাকা প্রতারণার অভিযোগে ভুক্তভোগীদের মানববন্ধন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে বেসরকারী সংস্থা সেনিয়া ফাউন্ডেশনের বিরুদ্ধে অস্ট্রলিয়া পাঠানোর নামে করে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (১৬ মার্চ) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে প্রতারিত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ওই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, টাঙ্গাইল সদর থানা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সরকারি এমএম আলী কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট আজীম উদ্দিন বিপ্লব, ভাসানী পরিষদের খোদা-ই-খেদমতগার এর হাসরত খান ভাসানী, পৌরসভার সাবেক কাউন্সিলর রকি হায়দার, জোবায়ের হোসেন প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, বেসরকারি সংস্থা সোনিয়া ফাউন্ডেশনের স্বত্ত্বাধিকারী সোনিয়া অস্ট্রলিয়ায় ভালো বেতনে চাকুরি দেওয়ার নাম করে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জায়গার মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। দীর্ঘদিন যাবত অস্ট্রলিয়া নিতে না পারায় ভুক্তভাগীরা টাকা ফেরত চাইলে নানা তালবাহানা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। প্রতারক সোনিয়া টাঙ্গাইলের সন্তষ এলাকার সাজু মিয়ার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করিয়েছেন। অবিলম্বে সাজুর মুক্তির দাবি জানান তারা। বক্তারা অনতিবিলম্বে সোনিয়াকে বিচারের আওতায় আনার দাবিও জানান।

ওই মানববন্ধন কর্মসূচিতে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রুপির নোটের মানচিত্রে নেপালের ৩ অঞ্চল দখলে রেখেছে ভারত!

নিজস্ব প্রতিবেদক: নেপালের কেন্দ্রীয় ব্যাংক, নেপাল রাষ্ট্রীয় ব্যাংক (এনআরবি), সম্প্রতি সংশোধিত মানচিত্র সম্বলিত নতুন ১০০ রুপির নোট চালু করেছে। এই নতুন নোটে নেপালের মানচিত্রে ভারতের নিয়ন্ত্রণাধীন

তারুণ্যের সমাবেশ খণ্ড খণ্ড মিছিলে নয়াপল্টনে জনস্রোত

নিজস্ব প্রতিবেদক: বিএনপির তিন সংগঠন তারুণ্যের সমাবেশকে ঘিরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল আসছেন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

তিন বাহিনীর প্রধানের সাথে সিইসির বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানের সাথে আজ বৈঠকে বসছেন

এবার মিলল ছাত্রলীগের আয়নাঘরের সন্ধান

নিজস্ব প্রতিবেদক: এবার ছাত্রলীগের সন্ত্রাসীদের ‘আয়নাঘর’ এর সন্ধান মিলেছে পার্বত্য জেলা রাঙামাটিতে। এ আয়না ঘরটি জেলা শহরের লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সড়কের আলম ডক ইয়ার্ড

ফার্মগেটে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফার্মগেটে ফুটপাতের একটি দোকানের কালো ব্যাগে বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে এমন সন্দেহে এটি ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে ঢাকা মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল

মৌ-খামারে ভাগ্য বদলে গেছে 

নিজস্ব প্রতিবেদক: উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের খাদুলী গ্রামের মোঃ তফাজ্জল এর ছেলে ওমর আকন্দ ২০২০ সালে প্রথম পরীক্ষামূলকভাবে বাড়ির আঙ্গিনায় ১৩টি মৌমাছির বক্স নিয়ে মৌচাষ শুরু