টাঙ্গাইলে অনিরাপদ ড্রাম ভোজ্য তেল ব্যবহার বন্ধ কর্মশালা অনুষ্ঠিত 

জহুরুল ইসলাম,স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ভোজ্যতেল ক্রয়-বিক্রয় অনিরাপদ ড্রাম ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার নিরিখে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) সকালে ও বিকালে দুই সেশনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ন্যাশনাল হার্ট ফাউন্ডশন অব বাংলাদেশের যৌথ উদ্যোগে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কনসালটেট মুশতাক হাসান মুহাম্মদ ইফতিখার।

এসময় টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্চয় কুমার মহন্ত, ডেপুটি সিভিল সার্জন ডা. মুহম্মদ আজিজুল হক, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, পাঁচ আনি-ছয় আনি বাজার সমিতির সাধারণ সম্পাদক আছিরুদ্দীন আছু, সুজনের জেলা শাখার সাধারণ সম্পাদক তরুণ ইউসুফ, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) টাঙ্গাইল জেলার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে শুভচ্ছা বক্তব্য রাখেন, টাঙ্গাইলের জাতীয় ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুজ্জামান রুমেল।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পল্লী বিদ্যুতের কর্মীরা কাজে না ফিরলে বিকল্প ব্যবস্থা: উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন দাবিতে গণছুটির ঘোষণা দেওয়া পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলনরত কর্মীদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল

জানুয়ারিতে এলো ৩১৭ কোটি ডলার: রেমিট্যান্সে দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি রেমিট্যান্স বা প্রবাসী আয়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। সদ্য বিদায়ী জানুয়ারি মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩১৭ কোটি (৩.১৭ বিলিয়ন) মার্কিন

ঈদযাত্রায় বাড়তি ভাড়া বন্ধ করতে হবে” মাওলানা রফিকুল ইসলাম খাঁন

জুয়েল রানা: বাংলাদেশ জামায়াতে ইসলামির সহকারি সেক্রেটারি জেনারেল ও বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেছেন,মহাসড়কে চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যাবস্থা গ্রহন করতে হবে

লোহাগাড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের

চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার পদুয়া ইউনিয়নের সিকদার দিঘী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি

বিএনপির নির্বাচনী জোট থেকে সরে একক নির্বাচনের ঘোষণা মান্নার

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সমাজতান্ত্রিক দল–জেএসডির পর এবার বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে সরে দাঁড়াল মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য। আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার পরও বিএনপির পক্ষ

আইন সবার জন্যে সমান কিন্তু গরীবদের ভাগে বেশি – সুমাইয়া সুমি

রিক্সা ওয়ালাদের অপরাধ ছিল তাদের কারো মুখেই মাস্ক ছিল না। তাই সবার রিক্সা মাধবদী এসপি স্কুলের ভিতরের মাঠে আটকে রেখেছেন আমাদের মাধবদীর থানার নতুন ওসি