টয়লেটে নকল মিললে দায় কেন্দ্রের, কড়া নির্দেশ শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষকে দায়ী করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, নকল প্রতিরোধে দেশব্যাপী বিভিন্ন জেলায় মোটিভেশনাল মিটিং আয়োজন করা হবে।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও সময়োপযোগীভাবে পরিচালনার লক্ষ্যে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

মন্ত্রী নির্দেশনা দেন, পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের যথাযথভাবে বডি সার্চ নিশ্চিত করতে হবে। নকল প্রতিরোধে শিক্ষকদের সক্রিয় ভূমিকা জোরদারের কথাও উল্লেখ করেন তিনি। পরীক্ষা চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যম বা অনলাইন প্ল্যাটফর্মে প্রশ্ন বা প্রশ্নসংক্রান্ত কোনো কনটেন্ট আপলোড হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ড. মিলন বলেন, মেধাভিত্তিক জাতি গঠনে পরীক্ষাব্যবস্থায় পরিবর্তন আনা প্রয়োজন। অটোপাসের আর কোনো সুযোগ দেওয়া হবে না। প্র্যাকটিক্যাল পরীক্ষায় গড় নম্বর দেওয়ার প্রচলিত প্রথা থেকে সরে এসে প্রকৃত মূল্যায়নের ওপর গুরুত্বারোপের কথাও তিনি তুলে ধরেন।

সভায় যেসব জেলায় জিলা স্কুল নেই সেখানে নতুন জিলা স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। এসব প্রতিষ্ঠান প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত, উচ্চ মাধ্যমিক স্কুলের আদলে পরিচালিত হবে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো পুনরায় তদন্ত করে হালনাগাদ তালিকা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়। সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার প্রতি দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাঁজা নিয়ে ছাত্রদলের নেতাসহ ৪ জনের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট: ফেনীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা রাখার দায়ে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন সাগরসহ চারজনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া

ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলায় ওসমান হাদীকে হত্যা করা হয়েছে: রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মরহুম শরিফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন

চলতি বছর ভারতে গ্রেপ্তার অনুপ্রবেশকারীদের মধ্যে সর্বোচ্চ বাংলাদেশিরা

নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন এলাকা থেকে মোট ২ হাজার ৫৫৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। গতকাল

সিরাজগঞ্জ–৬ আসনে প্রফেসর ড. এম এ মুহিতের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ–৬ (শাহজাদপুর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রফেসর ডক্টর এম এ মুহিতের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলীয় নেতাকর্মীরা।

রোহিঙ্গা সংকট সমাধানে তিন আন্তর্জাতিক সম্মেলন আয়োজন

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা সংকটের স্থায়ী ও কার্যকর সমাধান খুঁজতে বাংলাদেশ তিনটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্যোগ নিয়েছে। এর প্রথমটি আগামী ২৫ আগস্ট কক্সবাজারে অনুষ্ঠিত হবে। রোববার সকালে

সিরাজগঞ্জে বিএনপির ৮ নেতার পদ স্থগিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও এনায়েতপুরে বিএনপির আট নেতার পদ স্থগিত করেছে জেলা বিএনপি। একই সঙ্গে