ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের ধাওয়া, ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে অন্তত পাঁচ জন আহত হয়েছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকায় দি রোজ ফ্যাশন লিমিটেড নামের পোশাক কারখানা-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

কারখানার শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এই কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছেন স্থানীয় সাবেক যুবদল নেতা রনি ব্যাপারী। এরপর থেকে ব্যবসার নিয়ন্ত্রণ নিতে চান তাঁতী দল নেতা বকুল ভূঁইয়া ও তার ছেলে সাবেক ছাত্রদল নেতা রনি ভূঁইয়া। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। একাধিকবার সংঘর্ষ হয়েছে। বিএনপি সরকার গঠনের পর আবার দখল নিতে চেষ্টা করেন বকুল ভূঁইয়া ও তার ছেলে। বৃহস্পতিবার দুপুরে দখলে নিতে গেলে রনি ব্যাপারীর লোকজনের সঙ্গে বকুল ভূঁইয়ার লোকজনের পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের পাঁচ জন আহত হন।,

এ বিষয়ে জানতে চাইলে রনি ব্যাপারী বলেন, ‘তাঁতী দল নেতা বকুল ভূঁইয়া ও তার ছেলে সাবেক ছাত্রদল নেতা রনি ভূঁইয়া আমার ব্যবসা দখলে নিতে চাচ্ছেন। এ নিয়ে সংঘর্ষ হয়েছে।’ তবে বকুল ভূঁইয়া ও রনি ভূঁইয়া বলছেন, এ ঘটনার জন্য রনি ব্যাপারী দায়ী।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার বলেন, ‘তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সলঙ্গায় মাদক ও ভেজাল ঔষধ কারবারির হামলায় সাংবাদিক আহত

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক ও ভেজাল ঔষধ তৈরীর কারখানায় সংবাদ সংগ্রহ করতে গেলে মব তৈরী করে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দৈনিক

ভোপালে আবর্জনায় ভারতের জাতীয় পতাকা পোড়ানো, তদন্তে পুলিশ অনলাইন ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে আবর্জনার স্তূপে জাতীয় পতাকা পোড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। ইতোমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি পিটিআইয়ের বরাত দিয়ে শনিবার রাতে এ তথ্য জানিয়েছে। ভিডিওতে দেখা যায়, শহরের একটি নির্ধারিত আবর্জনা ফেলার স্থানে কয়েকটি জাতীয় পতাকা (তেরঙ্গা) পুড়ছে। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঘটনার নিন্দা জানিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে কংগ্রেস ও বিজেপি—উভয় প্রধান রাজনৈতিক দল। কংগ্রেসের মুখপাত্র বিবেক ত্রিপাঠীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং বিজেপির করপোরেটর সুষমা ববিশা শাহপুরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। কংগ্রেস অভিযোগ করেছে, পৌর সংস্থার কর্মীদের অবহেলার কারণেই এই লজ্জাজনক ঘটনা ঘটেছে। বিবেক ত্রিপাঠী জানান, ওয়ার্ড ৫০-এর পৌর অফিসসংলগ্ন একটি নির্দিষ্ট স্থানে নিয়মিতভাবে আবর্জনা পোড়ানো হয়। সেখানেই জাতীয় পতাকা পোড়ানোর ঘটনা ঘটেছে। শাহপুরা থানার উপপরিদর্শক হরিশ গুজারবোস জানিয়েছেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দায়ীদের শনাক্তের চেষ্টা চলছে। এখন পর্যন্ত জাতীয় পতাকা অবমাননার ঘটনায় দুটি অভিযোগ দায়ের হয়েছে। পতাকা পোড়ানোর এই ঘটনা কেন্দ্র ও রাজ্য প্রশাসনের নজরেও এসেছে। ভারতের জাতীয় পতাকা আইন অনুযায়ী, পতাকা অবমাননা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত, যার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা রয়েছে।

অনলাইন ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে আবর্জনার স্তূপে জাতীয় পতাকা পোড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। ইতোমধ্যে পুলিশ ঘটনার তদন্ত

আগামী জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন,সামনের নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম

পাকিস্তান থেকে বাংলাদেশ—নতুন বছরে চতুর্মুখী চ্যালেঞ্জের মুখে ভারত

নিজস্ব প্রতিবেদক: ভারত এক অস্থির আঞ্চলিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সদ্য গত বছরটি চিহ্নিত হয়ে থাকবে পাকিস্তানের ভঙ্গুর অর্থনৈতিক স্থিতিশীলতা আর বাংলাদেশের নাটকীয় রাজনৈতিক পটপরিবর্তনের জন্য,

হাজতে বিছানায় শুয়ে সিগারেট হাতে বিএনপি নেতা, অর্থের বিনিময়ে সুবিধা দিচ্ছেন থানার ওসি

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের গোসাইরহাটে সাজাপ্রাপ্ত আসামী বিএনপি নেতাকে গ্রেফতারের পরে থানার মধ্যে বিশেষ সুবিধা দিয়ে রাখার অভিযোগ উঠেছে গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলমের বিরুদ্ধে।, জানা গেছে,

কুকুর পরিচালনা শিখতে বিদেশ যাচ্ছেন পুলিশের সাতজন

নিজস্ব প্রতিবেদক: কুকুর পরিচালনা শিখতে ও প্রাক্‌-জাহাজীকরণের সম্ভাব্যতা যাচাইয়ে ইতালি যাচ্ছেন বাংলাদেশ পুলিশের সাতজনসহ আটজন। তাদের মধ্যে পাঁচজনের গতকাল ১৪ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত