জ্বালানি কার্ড সংগ্রহে লাইনে দাঁড়িয়ে স্ট্রোকে এনজিও কর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক চুয়াডাঙ্গায় জ্বালানি কার্ড সংগ্রহ করতে গিয়ে লাইনে দাঁড়িয়ে বখতিয়ার রহমান নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার ভেদামারী গ্রামের রফিউদ্দিন মোল্লার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকাল থেকে আলমডাঙ্গা উপজেলা পরিষদে জ্বালানি কার্ড সংগ্রহের লাইনে দাঁড়িয়েছিলেন বখতিয়ার রহমান। এ সময় অতিরিক্ত ভিড়ের মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকাল ৯টা থেকে চুয়াডাঙ্গার চারটি উপজেলা পরিষদে দ্বিতীয় দিনের মতো জ্বালানি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়। ভোর থেকেই বিভিন্ন উপজেলা থেকে আসা মানুষ কার্ড সংগ্রহের জন্য লাইনে দাঁড়ান। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর কার্ড সংগ্রহে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় বলে জানা গেছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ৩০ ও ৩১ মার্চ যানবাহনের জন্য জ্বালানি কার্ড বিতরণ করা হচ্ছে। কার্ড পেতে সংশ্লিষ্ট যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর, চালকের ড্রাইভিং লাইসেন্স নম্বর এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হচ্ছে। ১ এপ্রিল থেকে শুধু জ্বালানি কার্ডধারী যানবাহনেই জ্বালানি সরবরাহ করা হবে এবং প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার ২২টি পাম্পে তেল বিক্রি চলবে।

তবে কৃষিকাজে ব্যবহৃত ডিজেল সরবরাহের ক্ষেত্রে এ নিয়ম শিথিল রাখা হয়েছে এবং তা আগের মতো ২৪ ঘণ্টা বিক্রি করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জামান জানিয়েছেন, জ্বালানি কার্ডের মাধ্যমে সরবরাহ ব্যবস্থা নিয়ন্ত্রণে আনা এবং তেলপাম্পে বিশৃঙ্খলা ও কালোবাজারি প্রতিরোধের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় একজনের মৃত্যুর বিষয়ে প্রশাসন শোক প্রকাশ করেছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যমুনার সামনে তৈরি হচ্ছে আ.লীগ নিষিদ্ধের মঞ্চ

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ বাদ জুমা বড় জমায়েতের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। জামায়েতের লক্ষ্যে সমাবেশের জন্য ট্রাক দিয়ে মঞ্চ তৈরি করা

কৃষকের জমির ফসল কেটে নিলেন কৃষকলীগ সভাপতি 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে এক নিরিহ কৃষকের জমির ফসল জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ মতিয়ার রহমান (মতি মেম্বার) এর

কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এলো আরেকটি লাশ

কক্সবাজার সমুদ্র সৈকেতের নাজিরারটেক পয়েন্ট থেকে আরো এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। শনিবার দুপুর পৌনে ১২টার দিকে অজ্ঞাত পরিচয় ওই

৭৭ হাজার টাকার কাজ, ঘুষ ১ কোটি: পাঠ্যবই তদারকিতে দুর্নীতির ভয়াবহ চিত্র

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বিতরণযোগ্য পাঠ্যপুস্তকের মান যাচাইয়ে নিয়োজিত পরিদর্শন এজেন্সিগুলোর মধ্যে চলছে এক অস্বাভাবিক প্রতিযোগিতা। সরকার যেখানে কোটি টাকার বেশি ব্যয়ে বই ছাপার

শাহজাদপুরে ‘রতনকান্দি গ্রাম উন্নয়ন ফোরামের” আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 

বাবুল হোসাইন শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: রতনকান্দি গ্রামের সার্বিক উন্নয়ন সমস্যা সমাধানের করণীয় ‘রতনকান্দি গ্রাম উন্নয়ন ফোরাম” আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল ৯টায়

দ্রুত ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চান খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ সাত বছর পর বিএনপির বড় কোনো রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য দিয়েছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার বেলা ১২টা ২৬ মিনিটে তিনি এ বর্ধিত