জুলাই হত্যার বিচারের আগে জনগণ ভোট মেনে নেবে না: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট: জুলাই মাসের হত্যাকাণ্ডের বিচার এবং রাষ্ট্রীয় সংস্কার ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না-এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার সকালে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে আয়োজিত এই জনসভায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, “যেকোনো নির্বাচনের আগে দুটি বিষয় নিশ্চিত করতে হবে। প্রথমত, জুলাই মাসের হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের বিচার দৃশ্যমান হতে হবে। দ্বিতীয়ত, প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার সম্পন্ন করতে হবে। এই দুইটি শর্ত পূরণ না হলে বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না।”

তিনি আরও বলেন, জামায়াত একটি এমন দেশ গঠনের স্বপ্ন দেখে, যেখানে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান পাহারার প্রয়োজন পড়বে না এবং সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। নারীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ ঘটনার মামলায় আসামি ৫০, গ্রেপ্তার আ.লীগের সহ-সভাপতি

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ করার ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। আসামি করা হয়েছে ৫০ জনকে। রোববার

ফিলিস্তিনের পক্ষে মিছিলে জবির দুই শিক্ষার্থী আটক, পুলিশ বলছে-হিজবুত তাহরীর

নিজস্ব প্রতিবেদক: ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত এক প্রতিবাদ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর ধানমন্ডি ৮

চুক্তি হওয়া টাকা থেকে ৫০০ টাকা কম দেওয়ায় ছাত্রদল নেতাদের নামে ধর্ষণ মামলা

ডেস্ক রিপোর্ট: যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়নে ছাত্রদলের দুই নেতাসহ চার যুবক এক তরুণীকে ধর্ষণের অভিযোগে আটক হয়েছে। তবে, এই ঘটনার পেছনে চমকপ্রদ একটি দাবি

উল্লাপাড়ায় ইউনিয়ন শ্রমিকলীগ নেতা এখন জামায়াতের প্রচার সম্পাদক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়ন শ্রমিকলীগের সহ -সভাপতি এখন ওয়ার্ড জামায়াতের প্রচার সম্পাদক। ঘটনাটি ঘটেছে উপজেলার হাটিকুমরুল ইউনিয়ন শ্রমিকলীগের সহ-সভাপতি ইউসুফ আলী এখন

এবার আটক ‘আলো আসবেই’-এর সক্রিয় সদস্য ও অভিনেত্রী সোহানা সাবা

নিজস্ব প্রতিবেদক: জিজ্ঞাসাবাদের জন্য আটক করে এবার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে অভিনেত্রী সোহানা সাবাকে। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি)। মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেছেন

শিয়ালকোলে আওয়ামীলীগ নেতার মারধরে যুবক আহত

নিজস্ব প্রতিবেদক: শিয়ালকোলের এক মাদ্রাসার জায়গা দখলের প্রতিবাদ করায় হাসান নামের এক যুবকে মারধর করে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ও তাঁর