‘জুলাই আদেশ’ আইন নয়, সংবিধানের ওপর প্রতারণা: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক জাতীয় সংসদে তথাকথিত ‘জুলাই আদেশ’-কে আইনি ভিত্তিহীন ও সংবিধানের ওপর ‘প্রতারণা’ হিসেবে উল্লেখ করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। মঙ্গলবার (৩১ মার্চ) সংসদে জুলাই সনদ ও সংবিধান সংস্কার বিষয়ে বিরোধী দলের মুলতবি প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

আইনমন্ত্রী বলেন, ‘জুলাই আদেশ’ কোনো আইন নয়; এটি একটি ‘কালারেবল লেজিসলেশন’ এবং সংবিধানের ওপর ‘ফ্রড অন দ্য কনস্টিটিউশন’। তিনি জোর দিয়ে বলেন, ১৯৭২ সালের সংবিধানই দেশের মৌলিক ভিত্তি এবং কোনো অবৈধ আদেশের মাধ্যমে সার্বভৌম সংসদকে বাধ্য করা যাবে না।

বিরোধী দলের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, যারা ৭২-এর সংবিধান মানেন না বলে দাবি করেন, তারাই আবার ওই সংবিধানের আলোকে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। ‘জুলাই আদেশ’-এর ১২ ধারায় সংবিধানে জুলাই সনদ অন্তর্ভুক্ত করার কথা উল্লেখ আছে, যা প্রমাণ করে সংবিধানই মূল ভিত্তি।

তিনি আরও বলেন, বিএনপি জুলাই সনদের ২২ অনুচ্ছেদ অনুযায়ী নারী প্রার্থী মনোনয়নের বিধান মেনে চলেছে। তবে বিরোধী দল সনদের কথা বললেও নির্বাচনে নারী প্রার্থী দেয়নি এবং ২৩ অনুচ্ছেদ অনুযায়ী ডেপুটি স্পিকারের প্রস্তাবও গ্রহণ করেনি।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর অবদান স্মরণ করে আইনমন্ত্রী বলেন, তিনি বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত করেছিলেন। এছাড়া খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করায় বর্তমান সংসদীয় চর্চা সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

‘জুলাই আদেশ’ কেন আইন নয়, সে ব্যাখ্যায় মন্ত্রী বলেন, জেনারেল ক্লজেস অ্যাক্ট অনুযায়ী কোনো আদেশের আইনি ভিত্তি থাকতে হয়, যা এখানে অনুপস্থিত। সংবিধানে প্রদত্ত ক্ষমতার বাইরে গিয়ে এই আদেশ জারি করা হয়েছে এবং চতুর্থ তফসিল অনুযায়ী রাষ্ট্রপতির আদেশ দেওয়ার ক্ষমতাও অনেক আগেই বিলুপ্ত হয়েছে।

আলোচনার শেষে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী বিশেষ সংসদীয় কমিটি গঠনের পক্ষে সমর্থন জানিয়ে আইনমন্ত্রী বলেন, প্রস্তাবিত কাঠামো অনুযায়ী কমিটি গঠন করে বিষয়টি বিশ্লেষণ করা উচিত। বিরোধী দলের ‘৫০-৫০’ প্রতিনিধিত্বের দাবির সমালোচনা করে তিনি বলেন, সংসদে সদস্যসংখ্যার ভিত্তিতে প্রতিনিধিত্ব নির্ধারণই যৌক্তিক হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যের লন্ডনে সোয়াস ইউনিভার্সিটি আয়োজিত একটি সেমিনার শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা হয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ ঘটনায় জড়িত

ভোট গ্রহণ কর্মকর্তার তালিকা তৈরিতে ব্যস্ত নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট গ্রহণ কর্মকর্তাদের তালিকা প্রস্তুত করছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান ও

চৌহালীতে যুবদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ

চৌহালী সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের চৌহালী উপজেলা শাখাকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী ও গতিশীল করতে ৪নং উমারপুর ইউনিয়নে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সোল

সিরাজগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে কম্বল বিতরণ

নজরুল ইসলাম: সিরাজগঞ্জে ৪০০ শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিট। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে পৌর ভাসানী মিলনায়তন চত্বরে শীতবস্ত্র

‘ইসরায়েল ধ্বংসে ইরানের কাছে ৫০০ মিলিয়ন ডলার চেয়েছিল হামাস’

অনলাইন ডেস্ক: ইরান নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ। তিনি একটি নথি প্রকাশ করে বলেছেন, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রতি ইরানের যে সমর্থন

লালদিয়া চরে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ: বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বড় মাইলফলক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরের লালদিয়া চরে কনটেইনার টার্মিনালে প্রায় ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক