জামায়াত ছাড়া দেশের মানুষের জানমাল নিরাপদ নয় মাওলানা রফিকুল ইসলাম খান

জুয়েল রানা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াত ছাড়া কোনো দলের কাছে বাংলাদেশ নিরাপদ নয়। দেশের মানুষের জানমাল ও মানচিত্রের নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াতের কোনো বিকল্প নেই। ৫ আগস্টের পর একটি দলের খুনোখুনির কারণে তারা নিজেদের দলের প্রায় ২০০ জন মানুষকে হত্যা করেছে। তাদের কাছে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা আশা করা যায় না, দেশের মানচিত্রের নিরাপত্তাও নয়।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১০ নম্বর বড়হর ইউনিয়নের উদ্যোগে বোয়ালিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা রফিকুল ইসলাম খান আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে চাঁদাবাজি, সন্ত্রাস ও নৈরাজ্যের কোনো স্থান থাকবে না। উল্লাপাড়ার জনগণকে সঙ্গে নিয়ে রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্টসহ প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন করা হবে। এই উল্লাপাড়া আমার, আপনার, আমাদের সবার। আমরা সবাই মিলে উল্লাপাড়াকে একটি আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলব—ইনশাল্লাহ।

পথসভায় বড়হর ইউনিয়ন জামায়াতের আমীর শাহীন আলমের সভাপতিত্বে এবং ইউনিয়ন প্রচার সম্পাদক কে এম আলাওল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. খাইরুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডা. নজরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি শোয়াইব আহমেদ, এনসিপির উপজেলা সদস্য সচিব মাসুম আনমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তথ্য চাওয়ায় দণ্ডপ্রাপ্ত সাংবাদিকের নিঃশর্ত মুক্তির দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিএমএসএফ-এর

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ সাতক্ষীরার তালা উপজেলায় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের কারাদণ্ড দেওয়ার ঘটনায়

জামায়াত ৪০ ভোটে পাস করায় বিএনপি নেতাকে পেটালেন কৃষকদল নেতা

নিজস্ব প্রতিবেদক: সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ নির্বাচনি এলাকা বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন পাচোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি থেকে জামায়াত ৪০ ভোট বেশি পাওয়ায় ইউনিয়ন বিএনপির সাধারণ

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন

আন্তর্জাতিক ডেস্ক: দখলদার ইসরায়েলের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক থাকলেই পেতে হবে মৃত্যুদণ্ড। মঙ্গলবার (১ জুলাই) ইরানের সংসদে নতুন এ আইন পাস হয়েছে। ইসরায়েল ছাড়াও অন্য ‘শত্রু’

আমার ছেলে-মেয়ে সবাই দেশে, একা বিদেশ গিয়ে কী করবো: সেফ এক্সিট প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: ছেলে-মেয়ে সবাই দেশে, আমি একা বিদেশে গিয়ে কি করবো- এমন প্রশ্ন রেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (১২

ঈদের আগে ৮ উপজেলায় চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

ডেস্ক রিপোর্ট: ঈদের আগেই দেশের আট বিভাগের আট উপজেলায় পরীক্ষামূলক (পাইলটিং) ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি চালু করছে সরকার। এরই মধ্যে অর্থমন্ত্রীকে সভাপতি করে ‘ফ্যামিলি কার্ড

সিরাজগঞ্জে পাটচাষে গতি আনতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ 

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’’ এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার ৯নং কালিয়াহরিপুর ইউনিয়ন ও ১নং রতনকান্দি ইউনিয়নের পাটচাষীদের মাঝে