জামায়াত আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

অনলাইন ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে অবস্থিত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

বৈঠক শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, এটাই প্রথম যে, রাশিয়ান কোনো রাষ্ট্রদূত আমাদের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করে গেলেন। আমাদের সঙ্গে তাদের যোগাযোগ ছিল, আছে। কিন্তু অফিসিয়ালি এটাই প্রথমবার রুশ রাষ্ট্রদূতের এখানে আসা।’

তাহের বলেন, রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক, অর্থায়ন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। জামায়াতে ইসলামী কি ধরনের বাংলাদেশ দেখতে চায়, আমাদের মধ্যেকার আন্তঃসম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকে আলোচনায় দুটি বিষয়ে আমরা একমত হয়েছি। বাংলাদেশে তাদের আর্থিক সহযোগিতা ও অর্থায়ন বাড়বে। দ্বিতীয়ত জামায়াতে ইসলামীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও এরগেজমেন্ট তারা কনটিনিউ করবে। বৈঠক থেকে একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে সহযোগিতা জন্য ধন্যবাদ জানানো হয়।

নির্বাচন নিয়ে কথা হয়েছে কিনা? জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ বাংলাদেশের নির্বাচন নিয়েও কথা হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভূঞাপুরে মামলার বাদীকে থানা থেকে তাড়িয়ে দিলেন এসআই সুমন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুরে একটি হতদরিদ্র পরিবারের টিউবওয়েলের পানি জমিতে পড়ার ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে অনধিকার প্রবেশ করে মারপিট ও গ্রাম্য সালিশে হামলা

সিরাজগঞ্জে পাঁচ আসনে পরাজয়, তবু ভোটে রেকর্ড গড়েছে জামায়াত

সিরাজগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের মধ্যে একটি আসনে পোস্টাল ব্যালটে জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাকি পাঁচটি আসনে দলটি ও তাদের

সিরাজগঞ্জে শিশু নির্যাতন,ইতিবাচক ও জীবনরক্ষকারী আচরণ বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে শিশু নির্যাতন,ইতিবাচক ও জীবনরক্ষকারী আচরণসমূহ বিষয়ক ২দিন ব্যাপী কর্মশালা সমাপনী অনুষ্ঠিত হয়েছ। মঙ্গলবার দুপুরে বেলকুচি উপজেলা ইসলামিক ফাউণ্ডেশের আয়োজনে জেলা মডেল

মহাখালীতে সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক: রাজধানীর মহাখালীতে সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বুধবার বিকেল ৩টা ১৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।, এ তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন ফায়ার

জুলাই যোদ্ধাদের মধ্যে ফ্যাসিস্ট বাহিনী ঢুকে পড়েছে: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই যোদ্ধাদের মধ্যে ছাত্রনামধারী ফ্যাসিস্ট বাহিনী ঢুকে পড়েছে। তারাই গতকাল সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে। অভ্যুত্থানের সঙ্গে

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের লক্ষ্যে নির্বাচন কমিশন এবার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন নির্বাচন