জামায়াতের নারী কর্মীদের হেনস্তার অভিযোগ বিএনপির নেতাদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: মেহেরপুর সদর উপজেলার গহরপুর গ্রামে জামায়াতে ইসলামী সমর্থিত নারী কর্মীদের হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ করলে জামায়াতের তিন পুরুষ কর্মীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি।

শনিবার বেলা ১২টার দিকে গহরপুর গ্রামে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইতে গেলে এ ঘটনা ঘটে। আহতরা হলেন জামায়াতের স্থানীয় কর্মী আশরাফুল ইসলাম, সোহেল রানা ও আনসারুল ইসলাম।

নারী কর্মীরা জানান, তারা কয়েকজন নারী কর্মী ভোট চাইতে গেলে বিএনপির স্থানীয় নেতা আলেহিম ও হায়দারের নেতৃত্বে সাত থেকে আটজন ব্যক্তি তাদের হুমকি দেন এবং কোরআন শরীফ নিয়ে শপথ করানোর মিথ্যা অভিযোগ তুলে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন। এর এক পর্যায়ে তাদের ওপর হামলা চালানো হয়। তারা আরও জানান, এক সপ্তাহ আগেও একই গ্রামে ভোট চাইতে তাদের বাধা দেওয়া হয়েছিল।

খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আইন সবার জন্যে সমান কিন্তু গরীবদের ভাগে বেশি – সুমাইয়া সুমি

রিক্সা ওয়ালাদের অপরাধ ছিল তাদের কারো মুখেই মাস্ক ছিল না। তাই সবার রিক্সা মাধবদী এসপি স্কুলের ভিতরের মাঠে আটকে রেখেছেন আমাদের মাধবদীর থানার নতুন ওসি

একটি দল সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় : শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, জুলাই-পরবর্তী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য ভোটাররা মুখিয়ে আছে। গত ১৭ বছর মানুষ যে পরিমাণ

চীনের প্রতিরক্ষা সহায়তা পেল ইরান, বিনিময়ে তেল

আন্তর্জাতিক ডেস্ক: দখলদার ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর ইরানকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে চীন। চীনা নির্মিত সারফেস-টু-এয়ার মিসাইল (SAM) ব্যাটারিগুলো ইতিমধ্যে ইরানে পৌঁছেছে

সলঙ্গায় জামায়েত ইসলামীর প্রতিনিধি সম্মেলণ অনুষ্ঠিত 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ জামায়েত ইসলামী রামকৃষ্ণপুর ইউনিয়ন শাখার আয়োজনে প্রতিনিধি সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয় মাঠে

পলাতক আওয়ামী নেতাদের কোথায় কার আস্তানা

ঠিকানা টিভি ডট প্রেস: ভারতের কলকাতা ও দিল্লি এখন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পলাতক নেতা, মন্ত্রী ও দলবাজ কর্মকর্তাদের বড় আস্তানা হয়ে উঠেছে। ভারতের বাইরে দুবাই,

উন্মুক্ত মাঠে এবছরের সব তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করলেন আজহারী

নিজস্ব প্রতিবেদক: দেশের জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী ২০২৫ সালের তার সকল বিভাগীয় উন্মুক্ত মাঠের তাফসির মাহফিল স্থগিত করার ঘোষণা দিয়েছেন।, শনিবার (৮ নভেম্বর)