জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তার ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচার করা হয়।

দেশের ইতিহাসে এবারই প্রথম একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট সাদা-কালো এবং গণভোটের ব্যালট গোলাপি রঙের হবে।

গত বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় নির্বাচন ভবনে সিইসির তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করে বিটিভি ও বাংলাদেশ বেতার। তার আগে দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে তারা নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি এতে সন্তোষ প্রকাশ করেন।

সৌজন্য সাক্ষাৎকালে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব খান মো. নূরুল আমীন এবং রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সাধারণ জনগণ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা আলোচনা চলছিল। তফসিল ঘোষণার মাধ্যমে সবকিছুর অবসান হয়েছে এবং এখন নির্বাচনি প্রক্রিয়ায় প্রবেশ করছে দেশ।

এ নির্বাচনে প্রবাসীরাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। সিইসি যখন তফসিল ঘোষণা করছেন তখন তিন লাখের বেশি প্রবাসী অনলাইনে নিবন্ধন করেছেন।

তফসিল ঘোষণার আগে সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন আনতে যাচ্ছে ইসি। আপিল বিভাগের রায় অনুযায়ী এ পরিবর্তন আসছে। সীমানা নিয়ে আপিল বিভাগের রায়ে বলা হয়, রিট আবেদনে সংযুক্ত গত ৪ সেপ্টেম্বরের গেজেট নোটিফিকেশনের (ইসির প্রজ্ঞাপন) সংসদীয় আসন নম্বর ৯৫ (বাগেরহাট-১), আসন নম্বর ৯৬ (বাগেরহাট-২), আসন নম্বর ৯৭ (বাগেরহাট-৩) ও আসন নম্বর ১৯৮ (গাজীপুর-৬) গঠন-সম্পর্কিত অংশটুকু অবৈধ, আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হলো।

এ বিষয়ে এর আগে হাইকোর্টের রায়ে বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহাল করে ২৪ ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশ করতে ইসিকে নির্দেশ দেওয়া হয়।

ওই রায়ে বলা হয়, সর্বশেষ ২০২২ সালের আদমশুমারির ভিত্তিতে ২০২৩ সালের ১ জুলাই উল্লেখিত গেজেট অনুসারে আগের মতো সংসদীয় আসন নম্বর ৯৫ (বাগেরহাট-১), আসন নম্বর ৯৬ (বাগেরহাট-২), আসন নম্বর ৯৭ (বাগেরহাট-৩) এবং আসন নম্বর ৯৮ (বাগেরহাট-৪) পুনর্বহাল করে গেজেট প্রকাশ করতে নির্দেশ দেওয়া হলো।

ভোটের পথে তফসিল থেকে ভোটের দিনের ব্যবধান প্রথম সংসদ নির্বাচনে ৬০ দিন, দ্বিতীয় সংসদ নির্বাচনে ৫৪ দিন, তৃতীয় সংসদ নির্বাচনে ৪৭দিন, চুতর্থ সংসদ নির্বাচনে ৬৮দিন, পঞ্চম সংসদ নির্বাচনে ৫২ দিন, ষষ্ঠ সংসদ নির্বাচনে ৩৯দিন, সপ্তম সংসদ নির্বাচনে ৪৭ দিন, অষ্টম সংসদ নির্বাচনে ৪২ দিন, নবম সংসদ নির্বাচনে ৩৭ দিন, দশম সংসদ নির্বাচনে ৪২ দিন, একাদশ সংসদ নির্বাচনে ৪৯ দিন ও দ্বাদশ সংসদ নির্বাচনে ৫২ দিন সময় ছিল।

সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল হয়েছিল ২০২৩ সালের ১৫ নভেম্বর, আর ভোট হয় পরের বছরের ৭ জানুয়ারি, ব্যবধান ছিল ৫৩ দিন। মনোনয়নপত্র জমার সময় ছিল ১৪ দিন, বাছাই ছিল ৪ দিন, প্রত্যাহারের শেষ সময়ের জন্য ছিল ১৩ দিন (এরমধ্যে আপিল দায়ের ৫ দিন, নিষ্পত্তি ৬ দিন)। আর প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারণার সময় ছিল ১৯ দিন এবং প্রচার শেষের ৪৮ ঘণ্টা পর ভোট। সেই ভোটগ্রহণ হয় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল আঘাত হেনেছে ইসরায়েলে

অনলাইন ডেস্ক: দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। যারমধ্যে একটি ক্লাস্টার মিসাইল ইরানের মধ্যাঞ্চলে আঘাত হানতে দেখা গেছে। এরআগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের

সিরাজগঞ্জ মালসাপাড়া কবরস্থানে চির নিদ্রায় শায়িত সাবেক সংসদ সদস্য মান্নান তালুকদার 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা পরিষদের সদস্য সিরাজগঞ্জ-৩ আসনের টানা চারবারের নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য ও সংসদীয় স্থানীয় সরকারের স্থায়ী কমিটির সাবেক সভাপতি

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে স্বামীকে ছাড়িয়ে আনব: সাজ্জাদের স্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ঢাকা থেকে চট্টগ্রামের সন্ত্রাসী সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তারের পর প্রতিক্রিয়া জানিয়ে তাঁর স্ত্রী তামান্না শারমিনের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে তামান্না

ব্রাজিলকে হাফ ডজনে বিধ্বস্ত করল আর্জেন্টিনা

ঠিকানা টিভি ডট প্রেস: দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শুরুতেই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হয়েছে ব্রাজিল। সেলেসাওদের ৬-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিলো লিওনেল মেসির উত্তরসূরীরা।

করপোরেট সাংবাদিকতা আটকে দিল ‘এখন’ টিভির সিকিউরিটি

ঠিকানা টিভি ডট প্রেস: ক’দিন আগে আমাদের স্মার্ট মোজো রিপোর্টার আরিফ বলল, “ভাইয়া, ‘এখন’ টিভিতে সিভি দিয়েছি। একটু দেখবেন?” বললাম, “তুষার ভাই তরুণদের আইডল। কাজ

শ্রীলঙ্কার অনুসন্ধান অঞ্চলে ইরানি যুদ্ধজাহাজ ডুবি, ৩২ জন উদ্ধার

অনলাইন ডেস্ক: শ্রীলঙ্কার জলসীমার নিকটবর্তী এলাকায় ইরানের নৌবাহিনীর জাহাজ IRIS Dena ডুবে যাওয়ার ঘটনায় ৩২ জনকে উদ্ধার করেছে শ্রীলঙ্কা নৌবাহিনী। জাহাজটিতে মোট ১৮০ জন আরোহী ছিলেন