জাতীয় সংগীত লিখতে না পারায় তেঁতুলিয়ায় গ্রাম পুলিশ নিয়োগে কেউ উত্তীর্ণ নয়

নিজস্ব প্রতিবেদক: তেঁতুলিয়া উপজেলাতে জাতীয় সংগীত শুদ্ধভাবে লিখতে না পারায় গ্রাম পুলিশ (মহল্লাদার) নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া ৩৮ জন প্রার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেননি। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, তিরনইহাট, তেঁতুলিয়া, শালবাহান ও দেবনগর ইউনিয়ন পরিষদের পাঁচটি মহল্লাদার পদে নিয়োগের জন্য মোট ৩৮ জন আবেদন করেন। পরীক্ষার শুরুতে প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই করা হয়। পরে মেধা যাচাইয়ের অংশ হিসেবে প্রত্যেককে ১৫ মিনিট সময় দিয়ে জাতীয় সংগীত লিখতে বলা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে কেউই সম্পূর্ণ ও শুদ্ধভাবে জাতীয় সংগীত লিখতে সক্ষম হননি। ফলে কাউকেই উত্তীর্ণ ঘোষণা করা হয়নি।

নিয়োগ পরীক্ষায় কোনো প্রার্থী উত্তীর্ণ না হওয়ার ঘটনা এলাকাজুড়ে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। স্থানীয় সচেতন মহলের একাংশের মতে, গ্রাম পুলিশের মতো দায়িত্বশীল পদে নিয়োজিত ব্যক্তিদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও সাধারণ জ্ঞানের মান নিশ্চিত করা প্রয়োজন। অন্যদিকে মেধার ভিত্তিতে বাছাই প্রক্রিয়া পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রশংসাও পেয়েছেন। প্রার্থীরা উত্তীর্ণ না হওয়ায় পরবর্তী সময়ে পুনরায় নিয়োগ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে।

নিয়োগ বাছাই কমিটিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আকাশ, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নিয়োগ কমিটির সভাপতি আফরোজ শাহীন খসরু বলেন, শারীরিক যোগ্যতা যাচাই শেষে মেধা পরীক্ষা নেওয়া হলে দেখা যায়, কোনো প্রার্থীই জাতীয় সংগীত সঠিকভাবে লিখতে পারেননি। নিয়োগের ক্ষেত্রে সাধারণ জ্ঞান ও দেশের মৌলিক বিষয় সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন হতে হবে: চরমোনাই পীর

ডেস্ক রিপোর্ট: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাই পীর বলেন, পিআর পদ্ধিতিতে ভোটের মূল্যায়ন হলে ফ্যাসিস্ট চরিত্র তৈরি হবে না এবং

রুপসীতে রেমিট্যান্স সুবিধা ভোগীদের উঠান বৈঠক 

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার প্রবাসী পরিবারভিত্তিক আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া এবং ব্র্যাক ব্যাংকের বিভিন্ন রেমিট্যান্সসংশ্লিষ্ট সুবিধা সম্পর্কে সচেতন করতে সিরাজগঞ্জের এনায়েতপুরের রূপসীতে

আ. লীগসহ সবাইকে নিয়ে নির্বাচন না হলে আমরা অংশগ্রহণ করব না : কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, সবাইকে নিয়ে যদি নির্বাচন হয়, তাহলে কৃষক শ্রমিক জনতা লীগ নির্বাচনে অংশ গ্রহণ করবে।

বিএনপির ওপর ভরসা করে ঝুঁকি নেবেন সেইটাও ভরসা পাচ্ছেন না, সব কূল হারিয়ে ফেলেছেন ড. ইউনূস: রনি

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সব কূল হারিয়ে ফেলেছেন বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ধর্মঘটের ডাক

অনলাইন ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস নামের একটি গোষ্ঠী। সোমবার পুরো ফিলিস্তিনের পাশাপাশি

জোরালো সম্পর্কের পথে ঢাকা-ইসলামাবাদ

ঠিকানা টিভি ডট প্রেস: ২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট রাষ্ট্রক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আর এগোয়নি। তবে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে