জাকসুর ভোট গণনার সময় অসুস্থ হয়ে শিক্ষিকার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনায় দায়িত্ব পালন করতি গিয়ে একজন পোলিং এজেন্টের মৃত্যু হয়েছে। তিনি এই বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস।

শুক্রবার সকালে সিনেট ভবনের গণনাকেন্দ্রে জান্নাতুল ফেরদৌস হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

জানা গেছে, জান্নাতুল ফেরদৌস সকালে জাবির সিনেট ভবনে এসেছিলেন ভোট গণনার দায়িত্ব পালন করতে। এসেই অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে এনাম মেডিকেল হাসপাতালে নেয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয় জাকসু নির্বাচনে। এরপর সন্ধ্যা থেকে শুরু হয় ভোট গণনা। সারা রাতের পর এখনো চলছে গণনা। শুক্রবার দুপুর নাগাদ ফল ঘোষণা হতে পারে বলে জানান জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি তেলের দাম ১১৫ ডলার ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়িয়েছে। একই অঞ্চলে অবস্থিত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী বন্ধ

গাজায় একদিনে ৭২ নিহত, মোট প্রাণহানি ছাড়াল ৬০ হাজার ৩৩০

অনলাইন ডেস্ক: ইসরায়েলি বিমান বাহিনীর টানা গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় শুক্রবার অন্তত ৭২ জন নিহত ও ৩১৪ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যার পর গাজার স্বাস্থ্য

ইয়াহিয়া খানের মন্ত্রিত্বের প্রস্তাব প্রত্যাখ্যান করেন গোলাম আযম: আমান আযমী

ডেস্ক রিপোর্ট: জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত অধ্যাপক গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী জানিয়েছেন, ১৯৬৯ সালে ইয়াহিয়া খান ক্ষমতা গ্রহণের পর

ভোট গ্রহণ কর্মকর্তার তালিকা তৈরিতে ব্যস্ত নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট গ্রহণ কর্মকর্তাদের তালিকা প্রস্তুত করছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান ও

বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য হাসিনার ভয়াবহ পরিকল্পনা ফাঁস

ঠিকানা টিভি ডট প্রেস: বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই শুরু হয়েছে দাবি আদায়ে একরকম ‘স্থায়ী সংস্কৃতি’। ছোট-বড় যে কোনো ইস্যুতেই সড়ক অবরোধসহ কর্মসূচি দিয়ে আন্দোলনে

সিরাজগঞ্জ সলঙ্গায় র‌্যাবের অভিযানে ৭৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাব-১২-এর অভিযানে ৭৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) দিবা রাত দেড়টার দিকে হাটিকুমরুল এলাকায় বগুড়া-ঢাকাগামী মহাসড়কের