জয়পুরহাটে বিজিবির অভিযানে ৫টি স্বর্ণের বারসহ আটক-১

জয়পুরহাট প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ২০ ব্যাটালিয়ন সদস্যরা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সীমান্ত এলাকা থেকে ৫০ ভরি ৬ আনা ওজনের ৫টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

শনিবার দুপুরে ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী।

বিজিবি সূত্র জানায়, সকালে পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা সীমান্ত এলাকায় হাটখোলা বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালায়। সীমান্ত পিলার ২৮১/১৫ থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি বাইসাইকেল আরোহীকে সন্দেহ হলে তাকে থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশির সময় বাইসাইকেলের ছিটের নিচে কালো টেপে মোড়ানো একটি প্যাকেট থেকে ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এবং একজনকে আটক করা হয়।

আটক ব্যক্তি হলেন,মতিয়ার রহমান মিন্টু পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা গ্রামের সিদ্দিক মণ্ডল ছেলে। তাঁর কাছ থেকে আরও উদ্ধার করা হয়— একটি মোবাইল ফোন ও নগদ টাকা

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ২৮ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

বিজিবি কমান্ডার জানান, আটক মতিয়ার রহমান মিন্টুর বিরুদ্ধে সোনা চোরাচালান আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সীমান্ত নজরদারি জোরদারের মধ্যেই পাঁচবিবিতে বড় ধরনের স্বর্ণ পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে “শিশু অধিকার জানি, অন্যকে জানাই” এই

হাদির মৃত্যুর পর উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ, বিভিন্ন স্থানে ভারত বিরোধী বিক্ষোভ হয়েছে: টাইমস অব ইন্ডিয়া

আন্তর্জাতিক ডেস্ক: জুলাই বিপ্লবের অগ্রসেনানী ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদির মৃত্যু নিয়ে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা

সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় অধ্যক্ষসহ আ’লীগের ৮ নেতা কারাগারে

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার মামলায় হাজিরা দিতে গেলে ফুলজোড় ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহেদ আলীসহ আওয়ামীলীগের আট নেতাকে

দিবসের তালিকায় ৭ মার্চ রাখা হয়নি, আছে ৫ আগস্ট ও ১৬ জুলাই

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের যে তালিকা প্রণয়ন করেছিল, তা বহাল রেখেছে তারেক রহমানের

জাতীয় ঐকমত্য কমিশনের কৌশল বদল, জুলাই সনদ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্র সংস্কারে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন আবারও কৌশল পরিবর্তন করেছে। এবার দীর্ঘ সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত রূপরেখা তৈরির উদ্যোগ

গণঅভ্যুত্থানে অংশ নেয়া তরুণ ভোটারদের বাধাগ্রস্ত করতে চাইলে আগুন জ্বলবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া তরুণ ভোটারদের ভোটকে বাধাগ্রস্ত করতে চাইলে আগুন জ্বলবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি