ছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে মাদরাসার নূরানী বিভাগের ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পুলিশ এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার রাতে উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকা থেকেমওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আ. মালেক (২২) নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার শিবপুর গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে। তিনি ওই গ্রামের বাগে জান্নাত নূরানীয়া হাফেজিয়া মাদরাসার শিক্ষ। ভিকটিম ওই মাদরাসার নূরানী বিভাগের ছাত্রী।

মামলা সূত্রে জানা যায়, ভিকটিম ওই মাদরাসায় নূরানী বিভাগের ছাত্রী। গত আট-দশ দিন যাবৎ ওই ছাত্রী মাদরাসায় যেতে চায়নি। গতকাল শনিবার বিকেলে ছাত্রীর বাবা-মা মাদরাসায় না যাওয়ার কারণ জানতে চাপ দেন।

এক পর্যায়ে ওই ছাত্রী বাবা-মাকে জানায়, ওই শিক্ষক তাকে যৌন নিপীড়ন করেন। গত ২৭ ফেব্রুয়ারি দুপুর দেড়টার দিকে একা পেয়ে জোড়পূর্বক ধর্ষণের চেষ্টা করে ওই শিক্ষক। বিষয়টি জানার পর স্থানীয়রা ওই শিক্ষককে আটক করেন। এদিন রাতেই পুলিশ তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত)’ শাকিল আকতার জানান, রাতেই খবর পেয়ে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। ভিকটিমের বাবা বাদী হয়ে মামলা করেছেন। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হাদি চত্বর থেকে পিস্তলসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে করা বিক্ষোভের পাশ থেকে পিস্তলসহ এক যুবককে আটক করা হয়েছে।

সিরাজগঞ্জে নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে জেলের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই নৌকার জেলেদের মধ্যে সংঘর্ষে বিমল হালদার (৬০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বাড়ি

বেলকুচিতে ১১ বছর পর মিছিলে হামলার ঘটনায় সাবেক মন্ত্রীসহ আ.লীগের ৫৬ নেতা কর্মীর নামে মামলা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে ১১ বছর আগে ১৮ দলীয় জোটের মিছিলে হামলার ঘটনায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে আবদুল

কাওয়াকোলা চরে ইডিপির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ দরিদ্র মানুষের জন্য কাওয়াকোলা ইউনিয়নের বড় কয়ড়ার চরে “দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের” আয়োজন করেছে ড: ফজলুর রহমান ফাউন্ডেশন। শুক্রবার (১৮ এপ্রিল) দিনব্যাপী

সিরাজগঞ্জ তাড়াশে র‌্যাবের অভিযানে ১৯ দশমিক ৪ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় র‌্যাবের মাদকবিরোধী অভিযানে ১৯ দশমিক ৪০০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি ট্রাক, তিনটি মোবাইল ফোন ও

নিয়োগে সুপারিশ, নাহিদ-নুসরাতকে নিয়ে মুখ খুললেন মাসুদ

নিজস্ব প্রতিবেদক: নিয়োগে সুপারিশ নিয়ে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও নুসরাত তাবাসসুমকে নিয়ে মুখ খুললেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান