ছাত্রলীগ নেতাকে পিটিয়ে পুলিশে দিলো একদল যুবক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে একদল যুবক।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে নগরীর কোতোয়ালি থানার হাজারী লেনে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে থেকে তাকে আটক করে মারধর করা হয়।

পিটুনির শিকার আসিফুর রহমান (২৬) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, তাকে পেটানোর সময় ওই যুবকদের স্লোগান দিতে দেখা যায়। তাকে মারধরের সময় ‘আমার ভাই কবরে খুনি কেন বাহিরে’ এ ধরনের স্লোগান দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকালে আসিফুর নগরীর হাজারী লেনে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে দিয়ে যাচ্ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কয়েকজন তাকে চিনতে পেরে পথরোধ করেন। এ সময় স্থানীয় লোকজনও সংঘবদ্ধ হয়ে তাকে ধরে বেধড়ক মারধর করেন।,

খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়। তখন আসিফুরকে আহত অবস্থায় লোকজন পুলিশের গাড়িতে তুলে দেয়। বর্তমানে আসিফুর কোতোয়ালি থানায় আছেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, ‘প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বাইরে রাস্তায় এক ছাত্রলীগ নেতাকে ধরে লোকজন মারধর করে। খবর পেয়ে পুলিশ থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে কোনও মামলা আছে কিনা, আমরা যাচাই-বাছাই করে দেখছি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দিনাজপুরের পার্বতীপুর যৌথ অভিযানে নগদ ৪ লক্ষ টাকা মাদকসহ আটক-৪

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ভবেরবাজার, মন্মথপুর, বড় হরিপুর এলাকায় ক্যাপ্টেন রাব্বি আজমান (২৮ বীর) এর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে ০৪ জন

কাজিপুরে কৃষকের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিরাপদ খাদ্য উৎপাদন ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের সচেতন করতে এ আয়োজন আব্দুল জলিল কাজিপুর সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোক বার্তায় পাকিস্তানের

সারজিস আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন গণঅধিকারের রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। রাশেদে অভিযোগ করেন, ড.

বরিশালে নির্বাচনী মাঠে আওয়ামী লীগ কর্মীরা, নাশকতার আশঙ্কা করছেন বিএনপির শীর্ষ নেতারা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল বিএনপিতে আওয়ামী লীগ কর্মীদের অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। খোদ দলীয় নেতাদের একাংশ অন্য অংশের বিরুদ্ধে আওয়ামী লীগ কর্মীদের

নিজ পরিবারের ওপর ‘চাপ সৃষ্টি’ ও ‘হামলার পাঁয়তারা‘ নিয়ে যা লিখলেন পিনাকী

ঠিকানা টিভি ডট প্রেস: নিজ পরিবারের ওপর ‘চাপ সৃষ্টি’ ও ‘হামলার পাঁয়তারা‘ নিয়ে সামাজিকযোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য। আজ