ছাত্রদের দাবিতে পদত্যাগের কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছিলাম’: ট্রাইব্যুনালের কাঠগড়ায় পলক

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার দাবি অনুযায়ী পদত্যাগ করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি এ কথা জানান। ট্রাইব্যুনালকে পলক বলেন, ২০২৪ সালের ২ আগস্ট জুলাই আন্দোলনকারীদের দাবি মেনে আমি পদত্যাগ করতে চেয়েছিলাম। মন্ত্রিসভার বৈঠকে আমি ছাত্রদের পক্ষে কথা বলেছি। এছাড়া আমার পদত্যাগের সিদ্ধান্তটি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছিলাম।

জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় উসকানিসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় পলকসহ সজীব ওয়াজেদ জয়ের অব্যাহতি (ডিসচার্জ) চেয়ে শুনানি শেষ করেছেন আইনজীবীরা। এদিন পলকের পক্ষে শুনানি করেন আইনজীবী লিটন আহমেদ ও জয়ের আইনজীবী (রাষ্ট্রনিযুক্ত) মনজুর আলম।

এ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী ২১ জানুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল।

শুনানিতে পলকের আইনজীবী বলেন, ইন্টারনেট বন্ধ করার ক্ষমতা সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। এতে আইসিটি প্রতিমন্ত্রী হিসেবে জুনাইদ আহমেদ পলকের কোনো দায় নেই। সুতরাং আমি তার অব্যাহতি চাই।

পলাতক আসামি জয়ের আইনজীবী মনজুর আলম বলেন, জয়ের নির্দেশে পলক ফেসবুকে পোস্ট দিয়ে উসকানি ও প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। কিন্তু পোস্টে জয়কে ট্যাগ করেননি পলক। এমনকি জয়ও কথিত পোস্টে লাইক-কমেন্ট কিংবা শেয়ার দেননি। এছাড়া সরকারের অবৈতনিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতেন জয়। তার অধীনে কোনো মন্ত্রণালয় ছিল না। সুতরাং এ মামলায় আনা অভিযোগের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

ট্রাইব্যুনালকে মনজুর আলম বলেন, সজীব ওয়াজেদ জয়ের মা শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। এজন্য ভবিষ্যতে যেকোনো দায়িত্বে আসতে পারেন তিনি। তাই তাকে এ মামলা থেকে অব্যাহতির আবেদন করছি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: গণভোট অধ্যাদেশ-২০২৫-এর খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এই আদেশ অনুমোদিত হয়। উপদেষ্টা পরিষদের এই

পুলিশ প্রশাসন নির্বাচন কমিশন গুলশানের আন্ডারে চলে গেছে: হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন, প্রশাসন ও পুলিশ গুলশানের আন্ডারে চলে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। ৫ জানুয়ারি

ইসলামি রাজনীতির অঙ্গনে সবচেয়ে সম্ভাবনাময় নাম জামায়াতে ইসলামী: আলী হাসান উসামা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামিতে যোগ দেওয়ার পর শাইখুল হাদীস আল্লামা মুফতি আলী হাসান উসামা বলেন, দীর্ঘদিন অন্য সংগঠন ও রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে আমার এই

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম বলেছেন, এ সরকার হাওয়ার ওপর দিয়ে আসেনি। নিয়মতান্ত্রিক উপায়ে এই সরকার

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আব্দুল আজিজ র‍্যাবের হাতে গ্রেপ্তার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসন থেকে দুই বারের নির্বাচিত আওয়ামী লীগের সাবেক এমপি অধ্যাপক ডা. মো.আব্দুল আজিজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‍্যাব-২ আটক

প্রবীর মিত্রের দাফন নিয়ে যা জানা গেল

ঠিকানা টিভি ডট প্রেস: নবাবখ্যাত কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। রোববার (৫ জানুয়ারি)। রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সনাতন