চোর মুক্ত দেশ গড়তে হাত পাখার বিকল্প নেই -মুফতী শেখ নুরুন নাবী

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা শাখার উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গাড়ামাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল করীমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগীয়) মুফতী মোস্তফা কামাল।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী হাজী শেখ মুহাম্মাদ নুরুন নাবী। এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক উপ-কমিটির সদস্য মুফতি মুহিব্বুল্লাহ।

প্রধান আলোচক মুফতি নুরুন নাবী বলেন, “চোর মুক্ত দেশ গড়তে হলে হাত পাখার বিকল্প নেই। বেলকুচিতে এতদিন শুধু ত্রাণের প্যাকেট দেওয়া হয়েছে, কিন্তু কোনো উন্নয়ন হয়নি। জনগণ ত্রাণ চায় না, তারা উন্নয়ন চায়। গত ৫৪ বছরে সব দল ক্ষমতায় থেকেও বেলকুচির উন্নয়ন করতে পারেনি।

তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে সর্বপ্রথম বেলকুচিতে ইন্ডাস্ট্রিয়াল গ্যাস আনবো। গ্যাস এলে বেকার মুক্ত বেলকুচি গড়ে তোলা সম্ভব হবে। পাশাপাশি কারিগরি শিক্ষা প্রদান করা হবে, তাঁত শিল্পের জন্য স্বল্পমূল্যে ঋণ দেওয়া হবে। আমি বেলকুচির দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো। যারা দীর্ঘদিন ধরে দুর্নীতি করেছে, তারা আর দুর্নীতি করতে পারবে না।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইরানের ক্ষেপণাস্ত্র গুঁড়িয়ে দিল ইসরায়েলের ভবন, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: ইরান থেকে দুই দফায় ইসরায়েলে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। প্রথম আক্রমণে ছিল দুটি ক্ষেপণাস্ত্র, দ্বিতীয়টিতে চারটি। হামলায় ইসরায়েলে অন্তত একটি ভবন গুঁড়িয়ে

শাহজাদপুরে খাজনা খারিজ না দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

রাসেল সরকার শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সুপ্রীমকোর্টের আদেশ অমান্য করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের পোতাজিয়া সরকারপাড়া গ্রামের টেক্কা খান ও তার শরীকদের ১৯.০৯ একর জমির

তাড়াশের নওগাঁ বাজারে দোকান ও বাসা বাড়ি দুধর্ষ ডাকাতি : ২০ লাখ টাকার মালামাল লুট  

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ বাজারে একদল ডাকাত হানা দিয়ে নগদ অর্থ, রৌপ্য ও স্বর্ণালঙ্কার সহ বীজধান লুট করে নিয়ে গেছে । শুক্রবার

গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েলজুড়ে বিক্ষোভ

অনলাইন ডেস্ক: গাজা যুদ্ধ বন্ধ এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলের বিভিন্ন শহরে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। রবিবার সবচেয়ে বড় সমাবেশ অনুষ্ঠিত

খুকনীতে ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনীতে ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাপী মাজলুম গাজাবাসীদের আহুত হরতাল সমর্থন ও ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে,

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক: রবিবার বিকেলে সোয়া ৫টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশ ছাড়াও ভারত, মিয়ানমার, নেপাল ও ভুটানে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসাম