চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৩

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে একটি পিকআপসহ দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৭ মার্চ) গভীর রাতে হাজীগঞ্জ পূর্ব বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। চাঁদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, হাজীগঞ্জ থানার এসআই (নিঃ) মো. নাজমুল আলম সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন ডিউটিতে থাকাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কুমিল্লা থেকে একটি ডাকাত দল পিকআপযোগে হাজীগঞ্জ বাজার এলাকায় ডাকাতির উদ্দেশ্যে আসছে। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা ও হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার নেতৃত্বে হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের ব্রিজের ওপর চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়।

রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে কুমিল্লা থেকে আসা একটি নীল রঙের পিকআপ গাড়িকে থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা ব্যক্তিরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে তিনজনকে আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলেন-লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সোনাপুর এলাকার মো. জাহেদ ওরফে জাহিদ (২৭), কুমিল্লার মুরাদনগর উপজেলার খুরুইল গ্রামের মো. ইসমাইল হোসেন (৩৫) এবং কুমিল্লার দাউদকান্দি উপজেলার পিপিয়াকান্দি গ্রামের মো. মহসীন মিয়া (৪০)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি ধারালো রামদা, একটি চাপাতি, একটি দেশীয় ধারালো ছুরি এবং তিনটি কালো মাস্ক উদ্ধার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত একটি টাটা ব্র্যান্ডের নীল রঙের পিকআপ (রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ন-১৮-৪০৮০) জব্দ করা হয়েছে। পিকআপটিতে তল্লাশি চালিয়ে একটি লোহার কাটার, তিনটি লোহার রড, একটি শাবল, তিনটি পুরাতন সুতির গামছা এবং পাঁচটি ধারালো ব্লেড উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, উদ্ধার হওয়া এসব সরঞ্জাম ব্যবহার করে তারা হাজীগঞ্জ বাজার এলাকায় ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দুই সন্তানসহ সাবেক মেয়র তাপসের ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, তার সন্তান শেখ ফজলে নাশওয়ান ও শেখ ফজলে নাওয়ার এবং তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে

মহীউদ্দীন আলমগীরের ৪২৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন

নিজস্ব প্রতিবেদক: ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক)-এর সাবেক চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান (মখা) আলমগীর এবং তার পরিবারের নামে ৭৯টি ব্যাংক হিসাবের সন্ধান

প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রি বৃদ্ধি, বাড়ছে চুরি–ছিনতাই

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের টুকচাঁনপুর এলাকায় দিন দিন উদ্বেগজনক হারে বেড়েছে প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রির ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কিছু অসাধু

আ. লীগকে সমর্থন দিয়ে সাবেক বিএনপি নেতা বললেন, দেশে ফিরবেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগকে সমর্থন জানিয়েছেন কিশোরগঞ্জের সাবেক প্রতিমন্ত্রীপুত্র এবং কিছুদিন আগে বিএনপি থেকে পদত্যাগ করা সাবেক নেতা অ্যাডভোকেট আবু আহমেদ ফয়জুল করিম মুবিন।, তিনি ছাত্র-জনতার

দীপু মনির পর এবার টিস্যু পেপারে লিখে কি ‘গোপন বার্তা’ পাঠালেন পলক

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ক্ষমতাচ্যুত সরকারের আরও ১২ জন নেতাকে সোমবার (২৭

পাহাড়ের পাথর খসে পড়ল বাসের ওপর, নিচে চাপা পড়ে নিহত ১৫

অনলাইন ডেস্ক: ভারতের হিমাচল প্রদেশে অতিবৃষ্টিতে পাহাড় থেকে পাথর খসে পড়ে একটি বাসের ওপর পড়েছে। এতে এখন পর্যন্ত ১৫ জন নিহত হয়েছেন। বাসের ভেতরে আরও