চট্টগ্রাম বন্দর দখলের আহ্বান, ভারতীয় রাজনীতিকের মন্তব্যে বিতর্ক

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম বন্দর দখল এবং পার্বত্য অঞ্চল পুনর্দখলের আহ্বান জানিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের ত্রিপুরাভিত্তিক রাজনৈতিক দল টিপ্রা মোথা পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রদ্যোত বিক্রম মাণিক্য দেববর্মা। তাঁর এ বক্তব্যে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে আলোচনার সৃষ্টি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রদ্যোত দেববর্মা বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উত্তর-পূর্ব ভারতকে ভূমিবেষ্টিত অঞ্চল হিসেবে অভিহিত করেছিলেন। এ প্রসঙ্গে তিনি দাবি করেন, “ইউনূসকে ভুল প্রমাণ করতে হলে চট্টগ্রাম বন্দর দখল করা অপরিহার্য। এটি কেবল ত্রিপুরার নয়, সমগ্র উত্তর-পূর্ব ভারতের অর্থনৈতিক টিকে থাকার শর্ত।”

ত্রিপুরার সাবেক রাজপরিবারের এই সদস্য আরও বলেন, কৃত্রিম সীমানা টিকে থাকার নয়, বরং একটি সাংস্কৃতিক সীমানা গড়ে তোলা উচিত। তাঁর দাবি, বৃহত্তর ‘ত্রিপুরাল্যান্ড’ গড়ে তুলতে হলে বাংলাদেশ ও পাকিস্তান থেকে পুরোনো জমি পুনর্দখল করতে হবে।

সাক্ষাৎকারে তিনি বাংলাদেশকে ‘ব্যর্থ রাষ্ট্র’ আখ্যা দিয়ে অভিযোগ করেন, প্রতিবেশী দেশটি উসকানি দিচ্ছে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, চাকমা, গারো ও খাসিয়াদের সাংস্কৃতিক বৈচিত্র্য ভারতের জন্য কৌশলগত সুবিধা সৃষ্টি করবে।

টিপ্রা মোথা পার্টি ২০২১ সালে রাজনৈতিক দলে রূপ নেয়। এর মূল দাবি বৃহত্তর ‘ত্রিপুরাল্যান্ড’ গঠন।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হিরোশিমার মত কেঁপে উঠছে গাজা, নিষেধাজ্ঞার হুমকি ৩ দেশের!

ডেস্ক রিপোর্ট: চোখের পলকে ধুলোর সঙ্গে মিশে গেলো ঘরবাড়ি। গেল সোমবার গাজার খান ইউনিসে সতর্কবার্তা জারির পরপরই ভয়াবহ হামলা চালায় ইসরাইল। মুহূর্তেই বিস্ফোরণে কেঁপে ওঠে

বিএনপি নেতাকে না পেয়ে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল সদরের মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এসএম আনিছুর রহমান ওরফে উত্তমকে না পেয়ে সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন তার স্ত্রী লিলি

এনায়েতপুরে ২৫টি বসত ভিটা যমুনায় বিলীন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ও বহু ঘরবাড়ি

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাগঞ্জের এনায়েতপুরের চাঁদপুরে যমুনার তীব্র স্রোত ও ঘূর্ণাবর্তে প্রায় ২৫টি বসত ভিটা নদীতে বিলীন হয়েছে। গবাদি পশুসহ ঘরবাড়ির টিনের চাল চোখের সামনে

চারঘাটে স্কেভেটরে অগ্নিসংযোগের অভিযোগ, যুবদলের ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাটে চাঁদা দাবিকে কেন্দ্র করে সরকারি খাল খনন ও আবাসন প্রকল্পের পুকুর পাড় সংস্কার কাজে ব্যবহৃত একটি স্কেভেটরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায়

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোক বার্তায় পাকিস্তানের

খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠানে থাকবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঢাকায় পাকিস্তান হাইকমিশন গণমাধ্যমকে