চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু, আহত ছয়

নিজস্ব প্রতিবেদক: মানুষের ভিড়ের মধ্যে খুলে যাওয়া জুতা সড়কে পড়ে রয়েছে। আজ দুপুরে নগরের মুরাদপুরে চট্টগ্রাম নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আজ শনিবার দুপুর ১২টার দিকে নগরের মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা আইয়ুব আলী ও নগরের কালামিয়া বাজার এলাকার সাইফুল ইসলাম। আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

দুজন নিহতের বিষয়টি চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত ব্যক্তিদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে।

হাসপাতালের সামনে কান্নায় ভেঙে পড়েন মারা যাওয়া সাইফুলের দুই স্বজন। আজ দুপুরে হতাহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যান আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্টের মেডিকেল টিমের সদস্যরা। তাঁদের একজন আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, ‘মানুষের ভিড়ের মধ্যে গরমে অসুস্থ হয়ে বেশ কয়েকজন নিচে পড়ে যান। এ সময় পদদলিত হয়েছেন তাঁরা। আহত অবস্থায় আটজনকে উদ্ধার করে আমরা হাসপাতালে নিয়ে আসি। এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পশ্চিম তীরে ৭ শতাধিক বসতি স্থাপনের অনুমোদন ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য নতুন ৭৬৪টি বাড়ি তৈরির একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে ইসরাইল সরকার। মঙ্গলবার ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল সেভেন এ

টাঙ্গাইলে চাঞ্চল্যকর ফারুক হত্যা মামলার রায় দুজনের যাবজ্জীবন খান পরিবারের সবাই খালাস 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: দীর্ঘ এক যুগ পর টাঙ্গাইলের ব্যাপক চাঞ্চল্যকর আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহম্মেদ হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা

কুড়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি, কৃতি ছাত্রীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের ঐতিহ্যবাহী কুড়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এডহক কমিটির পরিচিতি সভা, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্রীদের

ছাগলকাণ্ডের সেই ছাগলের খোঁজ পাওয়া গেছে

অনলাইন ডেস্ক: গত কোরবানির ঈদে ১৫ লাখ টাকা দাম হাঁকানো এক ছাগল নিয়ে দেশজুড়ে তোলপাড় হয়েছিল। ওইছাগল সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান সাজানো হাজার কোটি

গণঅভ্যুত্থান দিবসে সিরাজগঞ্জ প্রেসক্লাবের নানা কর্মসূচি পালন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: জুলাই আগষ্ট গণঅভ্যুত্থান প্রথম বর্ষপূর্তিতে যথাযথ মর্যাদায় নানা কর্মসূচী পালন করেছে সিরাজগঞ্জ প্রেসক্লাব। কর্মূচীর মধ্যে ছিলো, জাতীয় পতাকা উত্তোলন, শহীদের কবরে শ্রদ্ধা

সেভেন সিস্টার্স হারাচ্ছেন মোদী

অনলাইন ডেস্ক: ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলিকে বাংলাদেশের পরবর্তী দরজা হিসেবে বিবেচনা করা হয়, এবং এই সময় মনিপুরে তিন দিন ধরে কোন মুখ্যমন্ত্রী নেই। ভারতের ক্ষমতাশীল