গোলবন্যার ম্যাচেও মায়ামিকে জেতাতে পারলেন না মেসি

ঠিকানা টিভি ডট প্রেস: গোলের উৎসব হয়েছে, কিন্তু প্রতিপক্ষের জালে বল জড়ানো পারলেন না মেসি। এমএলএসে রুদ্ধশ্বাস ম্যাচে সান জোসে আর্থকোয়াকসের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। পেপাল পার্কে গোলের পর গোল হলেও ম্যাচ জেতাতে পারেননি লিওনেল মেসি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে লড়াই। প্রথম মিনিটেই জর্ডি আলবার পাস থেকে গোল করেন মায়ামির ডিফেন্ডার ম্যাক্সিমিয়ানো ফ্যালকন। তবে ব্যবধান ধরে রাখতে পারেনি দলটি। মাত্র দুই মিনিট পরই সমতা ফেরান সান জোসের ফরোয়ার্ড ক্রিস্টিয়ান আরাঙ্গো। এরপর ম্যাচজুড়ে একাধিক সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছেন মেসি। ১৮ মিনিটে আলবার পাস থেকে ডান পায়ে নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৪০ মিনিটে তার আরেকটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন সান জোসের গোলরক্ষক দানিয়েল। অতিরিক্ত সময়ে সরাসরি ফ্রি কিক থেকেও গোলের দেখা পাননি এই আর্জেন্টাইন তারকা।

তবুও প্রথমার্ধেই গোলের ঝড়। ৩৭ মিনিটে সান জোসকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন বিউ লিউরক্স। ৪৪ মিনিটে মায়ামিকে সমতায় ফেরান তাদিও আলেন্দে। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে ইয়ান হার্কসের গোলে আবারও এগিয়ে যায় সান জোস।

দ্বিতীয়ার্ধের শুরুতেই খেলোয়াড় বদল করে রদ্রিগেজকে মাঠে নামায় মায়ামি। তার ফলও মেলে দ্রুতই। ৫২ মিনিটে রদ্রিগেজের পাস থেকে আলেন্দে নিজের দ্বিতীয় গোল করে মায়ামিকে সমতায় ফেরান (৩-৩)। এরপরও আক্রমণ অব্যাহত রাখে দুই দল। তবে গোলরক্ষকদের দৃঢ়তায় আর কোনো গোল হয়নি। ৯০ মিনিটে মেসির সামনে আবারও জয়ের সুবর্ণ সুযোগ আসে। কিন্তু প্রতিপক্ষ গোলরক্ষক দানিয়েল ফের বিপদ থেকে রক্ষা করেন দলকে। ফলে পয়েন্ট ভাগাভাগিই হয় দুই দলের।

এই ড্রয়ে ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের চতুর্থ স্থানে অবস্থান করছে ইন্টার মায়ামি। ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিনসিনাটি। ২৬ পয়েন্ট নিয়ে ফিলাডেলফিয়া ও কলম্বাস দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতের চেয়ে বেশি কেউ বাংলাদেশের মঙ্গল চায় না : জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের চেয়ে বেশি কোনো দেশ বাংলাদেশের মঙ্গল কামনা করে না। আমরা আশা করি বাংলাদেশ সঠিক পথে যাবে, সঠিক কাজ করবে।’ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস

সিরাজগঞ্জে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

সিরাজগঞ্জ প্রতিনিধি: বুধবার (৫ মার্চ), সকালে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে উদ্বোধন হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০২৪-২৫। জেলা

আজ চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: উন্নত চিকিৎসার জন্য আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রবিবার (৫ জানুয়ারি)। রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে

বিএনপি নেতা ড. এম.এ মুহিতের পদ স্থগিতাদেশ প্রত্যাহারের দাবী

সিরাজগঞ্জ প্রতিনিধি: তুচ্ছ ঘটনায় সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ড. এম মুহিতের সকল পদ স্থগিত আদেশ প্রত্যাহারের দাবী জানিয়েছেন

শাহজালাল বিমানবন্দরের আগুন সাত ঘণ্টা পর নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা আগুন ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নির্বাপণে ফায়ার সার্ভিসের ৩৭টি

প্রবাসীর বাড়ি থেকে বোমা তৈরির সরঞ্জামসহ তিনজন আটক

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে হাতবোমা, পেট্রলবোমা, বোমা তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া