গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষ: গুলি, ককটেল বিস্ফোরণ ও লুটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের বাসন এলাকায় ঝুট ব্যবসা নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঝুট বোঝাই ট্রাক এবং এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় তিন লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। হামলার সময় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

শনিবার (৭ মার্চ) সকালে গাজীপুর সদর উপজেলার বাসন এলাকার ভিটিপাড়া ম্যানল ফ্যাশন গার্মেন্টসের পাশে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৌশিক খানের অভিযোগ, তার মালিকানাধীন খান ট্রেডিংয়ের সঙ্গে ম্যানল ফ্যাশন গার্মেন্টসের ঝুট কেনাবেচা সংক্রান্ত চুক্তি রয়েছে। চুক্তি অনুযায়ী শনিবার ঝুট কিনতে গেলে তারা অতর্কিত হামলার শিকার হন।

তার অভিযোগ, বাসন থানা বিএনপি নেতা সিরাজুল হক, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং ওয়ার্ড যুবদলের সভাপতি নাজমুলের নেতৃত্বে দুই থেকে আড়াইশ জনের একটি দল অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীদের অনেকের হাতে দেশীয় অস্ত্র ছিল। এ সময় কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় এবং কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় বলেও অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

তিনি আরও জানান, ঘটনাটি নিয়ে তদন্ত করা হচ্ছে এবং অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দুই ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ আদায়, তিন পুলিশসহ ৪ জনকে গণপিটুনি

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ডামুড্যায় দুই ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের সময় তিন পুলিশ সদস্যসহ চারজনকে ধরে পিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। পরে পুলিশ তাঁদের আটক করে।

তাড়াশে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশে মাধাইনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাদের বাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ (১৬ ই মার্চ) রবিবার

নারায়ণগঞ্জে টেম্পুস্ট্যান্ড দখল নিয়ে বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের বন্দর এলাকায় টেম্পু ও ব্যাটারিচালিত অটোরিকশা স্ট্যান্ড এবং মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুইপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার রাতে দফায়

রাজশাহীতে এলএনজি আমদানি বন্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহারে আরও বেশি মনোযোগী হতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে রাজশাহীতে এক  সমাবেশ ও প্রচারণা অনুষ্ঠিত

প্রধান উপদেষ্টা ফিরলেই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত: ভূমি সচিব

ঠিকানা ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাপান সফর শেষে দেশে ফিরলেই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম

আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’ বৈষম্যবিরোধী নেতা

নিজস্ব প্রতিবেদক: আমরা থানা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি’—এমন হুমকিমূলক বক্তব্য দিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে প্রকাশ্যে বাগবিতণ্ডায় জড়ানোর অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী