গাজীপুরে কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটে সেমি-পাকা টিনশেড একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় কেমিক্যাল বিস্ফোরণে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা ও তিন জন ফায়ার ফাইটারসহ মোট চারজন সদস্য দগ্ধ হয়েছেন এবং একজন নিখোঁজ রয়েছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে পরিস্থিতির ভয়াবহতা বাড়লে আরও চারটি ইউনিট যোগ করা হয়। বর্তমানে ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গোডাউনে থাকা কেমিক্যালে বিস্ফোরণের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর সময় এই বিস্ফোরণেই চারজন সদস্য দগ্ধ হন। দগ্ধদের মধ্যে একজন ফায়ার সার্ভিস কর্মকর্তা রয়েছেন। এছাড়া একজন সদস্য নিখোঁজ রয়েছেন। তবে এখন পর্যন্ত তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশকে দেখে ভারতের নির্বাচন কমিশনের শেখা উচিত: মমতা

অনলাইন ডেস্ক: বাংলাদেশে যেভাবে শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, তা দেখে ভারতের নির্বাচন কমিশনের শেখা উচিত বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার

দাওয়াত না দেওয়ায় শিক্ষকদের মারধর করলেন সেচ্ছাসেবক দল নেতা

ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমন্ত্রণ না পেয়ে দুই শিক্ষককে মারধর করে অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের

আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন এবং এর আগে ও পরের দিন মধ্যরাত পর্যন্ত যানবাহন চলাচলের

সীমান্তে বিজিবির ধাওয়া, হরিরামপুর বিলে যুবকের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্তসংলগ্ন হরিরামপুর বিলে বিজিবির ধাওয়া খেয়ে পানিতে ঝাঁপ দেওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম বাবু শেখ

বিএনপির ওপর ভরসা করে ঝুঁকি নেবেন সেইটাও ভরসা পাচ্ছেন না, সব কূল হারিয়ে ফেলেছেন ড. ইউনূস: রনি

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সব কূল হারিয়ে ফেলেছেন বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।

যৌন নিপীড়নের অভিযোগে জুতার মালা দিয়ে মুক্তিযোদ্ধাকে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক: এক কিশোরীকে ধর্ষণচেষ্টা মামলায় ময়মনসিংহের গফরগাঁওয়ে এক বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে পাগলা থানার