গাজীপুরের কাঁচাবাজারে অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের চান্দনা চৌরাস্তার শাপলা ম্যানশন সংলগ্ন কাঁচাবাজারে বৃহস্পতিবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অন্তত ৫০টির বেশি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে, যার মধ্যে মুরগির দোকান, আলু-পিঁয়াজ, মসলা ও মুদি দোকানসহ নানা ধরণের ব্যবসা প্রতিষ্ঠান ছিলো।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, ভোর ছয়টার দিকে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ভোগরা ও জয়দেবপুর ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় সকাল ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও, বাজারজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যবসায়ীরা দাবি করছেন, আগুনে কয়েক কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। মসলা ব্যবসায়ী আনিসুর রহমান জানান, মসলা পট্টি থেকে আগুনের সূচনা হয় এবং দ্রুত আশেপাশে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস বলেছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত করা হবে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত ক্ষতিপূরণ ও বাজারে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আলেম-ওলামাদের নিয়ে অশোভন মন্তব্য না করার আহ্বান জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক: আলেম-ওলামাদের নিয়ে অশোভন মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১৬ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে

তাড়াশে পারিবারিক যন্ত্রণা সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে পারিবারিক যন্ত্রণা সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা। রবিবার (২১ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার মাধাইনগর ইউনিয়নের সরাপপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত

নাসিরনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষে যুবক নিহত, আহত ২০

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষে সোহারাব খান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের

উল্লাপাড়ায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় যেন পুকুরে পরিণত

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়ার প্রাণকেন্দ্রে অবস্থিত ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নামেই মডেল, বাস্তবে এর চিত্র সম্পূর্ণ ভিন্ন। টানা কয়েকদিনের ভারী বর্ষণে বিদ্যালয়ের পুরো

এনায়েতপুর থানাধীন খুকনী ও জালালপুর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে ইফতার মাহফিল 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন খুকনী ও জালালপুর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার খুকনী বাজার হাফিজিয়া মাদ্রাসা মাঠে ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন

রায়গঞ্জে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে সিরাজগঞ্জের রায়গঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা অডিটোরিয়াম হল রুমে জেলা