গভীর রাতে নারীর ঘরে ঢুকে গণপিটুনি খেলেন মৎস্যজীবী দল নেতা

নিজস্ব প্রতিবেদক: ভোলার চরফ্যাসনে গভীর রাতে এক নারীর ঘরে ঢুকে গণধোলাইয়ের শিকার হয়েছেন শশীভূষণ থানা মৎস্যজীবী দলের সভাপতি মিজান মুনসী। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) চরকলমী ইউনিয়নের বকসীবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) গণধোলাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা উপজেলাজুড়ে আলোচনার জন্ম দেয়। এ ঘটনায় ক্ষুব্ধ বিএনপির নেতারা তাকে দল থেকে বহিষ্কারের দাবি তুলেছেন।

ভুক্তভোগী নারী অভিযোগ করেছেন, মিজান মুনসী তার বাড়িতে বারবার আসতেন এবং বিভিন্ন সময় অশ্লীল প্রস্তাব দিতেন। শুক্রবার বিকেলে মিজান তার বাড়িতে এসে ভয় দেখিয়ে তার মোবাইল নম্বর সংগ্রহ করেন এবং বলেন, রাতে ১১টার দিকে আবার আসবেন। রাত গভীর হলে মিজান ঘরের পেছনের জানালা ঠকঠক করে ধাক্কা দিতে থাকেন এবং আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দেন। আতঙ্কিত হয়ে তিনি তাকে ঘরে প্রবেশ করতে দেন। কিন্তু তিনি অশোভন আচরণ করলে চোর এসেছে বলে চিৎকার করে প্রতিবেশীদের সাহায্য চান। প্রতিবেশীরা এসে মিজানকে আটক করে গণধোলাই দেন। পরে মিজানকে উদ্ধার করতে তার সহযোগীরা এসে তাকে হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনার পর মিজান মুনসীকে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করা হয়, তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর তিনি মোবাইল ফোন বন্ধ করে হাসপাতাল থেকে পালিয়ে যান, ফলে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

চরকলমী ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মান্নান বেপারী বলেন, ‘আমি শুনেছি, মিজান মুনসীকে রাতে আটক করে মারধর করা হয়েছে, আমি তাকে ফোন করেছি, কিন্তু তার ফোন বন্ধ। বাসায়ও তাকে পাওয়া যাচ্ছে না।’

উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. সোহাগ দাবি করেছেন, এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র এবং স্থানীয় আওয়ামী লীগের কিছু সমর্থক মিজানের ওপর হামলা চালিয়েছে।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’ তারিক হাসান রাসেল জানিয়েছেন, আমি এই বিষয়টি শুনেছি, তবে ভুক্তভোগী নারী এখনো কোনো অভিযোগ করেননি। অভিযোগ দিলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টেকনাফে পোস্টিং–রাজশাহীতে প্রশিক্ষণ! শেষমেষ ভুয়া নিয়োগপত্রের নাটক ফাঁস

সিরাজগঞ্জ প্রতিনিধি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সিপাহি পদে চাকরির প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগপত্র ও ভুয়া পুলিশ ভেরিফিকেশন তৈরি করে সিরাজগঞ্জের এক যুবকের কাছ থেকে ২১ লাখ

জাকসুর ভোট গণনার সময় অসুস্থ হয়ে শিক্ষিকার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনায় দায়িত্ব পালন করতি গিয়ে একজন পোলিং এজেন্টের মৃত্যু হয়েছে। তিনি এই

শত্রুকে ‘সব দিক থেকে’ আঘাত হানতে সক্ষম রকেট ফোর্স গঠন করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ড গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে পাকিস্তান সেনাবাহিনীর এই কমান্ড প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া

রিজার্ভ সংকটে থাকা পাকিস্তানকে আরও ১২০ কোটি ডলার ঋণ দিবে আইএমএফ

নিজস্ব প্রতিবেদক: গত কয়েক দশক ধরেই আন্তর্জাতিব মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ নিচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটে ভুগতে থাকা পাকিস্তান। এবার ঋণ হিসেবে আরও ১২০ কোটি

সিরাজগঞ্জে লাখো কণ্ঠে শপথ ও আলোচনা সভা

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে আলোচনা সভা, উপকারভোগীদের মধ্যে কার্ড বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার

কালকিনিতে প্রবাসীর স্ত্রী কুপিয়ে হত্যা

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে পাখি বেগম (২৮) নামে এক প্রবাসীর স্ত্রীকে রাতের আধারে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন