গণঅভ্যুত্থানে অংশ নেয়া তরুণ ভোটারদের বাধাগ্রস্ত করতে চাইলে আগুন জ্বলবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া তরুণ ভোটারদের ভোটকে বাধাগ্রস্ত করতে চাইলে আগুন জ্বলবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, তাদের ভোটে কেউ হাত দেবেন না। হাত দিলে আগুন জ্বলবে। ওই স্লোগান শেষ। সন্ত্রাসীরা বলত, আমার ভোট আমি দেব, তোমারটাও আমি দেব। ওই দিন এখন শেষ। আপনারটা আপনি দেন, আমারটা আমি দেব। এবার তাই হবে, ইনশাআল্লাহ।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার পাড় এলাকায় এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। জামায়াতের আমির বলেন, আমরা শুনতে পাচ্ছি, কেউ কেউ নিজেদের হেরে যাওয়ার (জাতীয় নির্বাচনে) ভয়ে বাঁকা অন্ধকার গলিপথে চলতে পারেন। আমরা নির্দিষ্ট কোনো দলকে বলছি না, ব্যক্তিকেও বলছি না। আমরা আশা করব, জুলাইয়ের চেতনাকে উপলব্ধি করে এগুলো থেকে সরে আসবেন। যদি না আসেন মনে রাখবেন, জুলাই যোদ্ধারা ঘুমিয়ে যায়নি। তাদের প্রথম কাজটি করেছে, দ্বিতীয় কাজের জন্য তারা এখন প্রস্তুত।

ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের নির্বাচনী কমিটির আয়োজনে অনুষ্ঠিত জনসভায় জামায়াত আমির বলেন, আমরা নির্দিষ্ট কোনও দল বা ব্যক্তির কথা বলছি না। তবে যারা এমন পথে যেতে চাইছেন, তারা যেন জুলাইয়ের চেতনাকে উপলব্ধি করে সরে আসেন। না হলে মনে রাখবেন জুলাই যোদ্ধারা ঘুমিয়ে নেই। প্রথম কাজটি তারা করেছে, দ্বিতীয় কাজের জন্য প্রস্তুত।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের জনগণের অর্থে কেনা অস্ত্র থেকে জনগণের ওপরই গুলি ছোড়া হবে, জামায়াত এটি দেখতে চায় না। ফ্যাসিবাদের সব জট কেটে দিতে হলে ১২ ফেব্রুয়ারি গণভোটে ‘হ্যাঁ’ বলতে হবে। ‘হ্যাঁ’ মানে আজাদি, ‘না’ মানে গোলামি।

জামায়াত আমির বলেন, দেশে এখন নতুন একটি পেশা খুব ভালো চলছে। সেটি চাঁদাবাজি। যারা এই পেশায় যুক্ত, তারা যেন ভালোপথে ফিরে আসে। তাদের হালাল রুজির ব্যবস্থা করা হবে। যদি এই পথ বাদ না দেয়, জামায়াতের পক্ষ থেকে তাদের লাল কার্ড দেখানো হবে।

ডা. শফিকুর রহমান বলেন, কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দেয়া হয়েছে শুধুমাত্র উচ্চস্তরে। নিম্নস্তরে দেয়া হয়নি। জামায়াত কওমি মাদ্রাসার পরিচালকদের সঙ্গে বসে তাদের ইচ্ছা ও পরামর্শ অনুযায়ী মাদ্রাসাগুলোকে সম্মানের জায়গায় পৌঁছে দেবে।

তিনি বলেন, হেফাজতের আন্দোলনে নিহত ব্যক্তিদের রাষ্ট্রে গুরুত্বপূর্ণ স্বীকৃতি দেয়া হয়নি। এই স্বীকৃতি দিতে হবে।

জামায়াতের আমির ঢাকা-৪ আসনের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন ও ঢাকা-৫ আসনের প্রার্থী কামাল হোসেনের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন এবং তাদের ভোট দিয়ে জয়যুক্ত করতে এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান।

এর আগে সকাল সাড়ে ১০টার পরে পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে জনসভা শুরু হয়। সভায় বক্তব্য দেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম, জাকসু এজিএস মাজহারুল ইসলামসহ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, এবি পার্টি এবং ঢাকা-৪ ও ৫ আসনের বিভিন্ন ওয়ার্ড জামায়াতের নেতারা।

জনসভায় সভাপতিত্ব করেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আবদুস সবুর ফকির। সঞ্চালক ছিলেন যাত্রাবাড়ী থানা জামায়াতের আমির একে আজাদ খান, কদমতলী থানার আমির মো. মহিউদ্দিন এবং মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য মিজানুর রহমান মালেক।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে যাত্রীচাপ, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

নিজস্ব প্রতিবেদক পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ঢাকা ছেড়ে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার ভোর থেকে সড়ক, রেল ও নৌপথে যাত্রীদের

সিরাজগঞ্জ শাহজাদপুরে সড়ক ও জনপথের ক্যানেল থেকে মাটি কাটার অভিযো

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন ক্যানেল থেকে রাতের বেলা মাটি কেটে ইটভাটায় সরবরাহের অভিযোগ পাওয়া গেছে। রূপবাটি ইউনিয়নের বিন্নাদাইর মহাসড়কের

স্কুলছাত্রীকে ‘হাত-পা বেঁধে দলবদ্ধ ধর্ষণ’, লাশ পাওয়া গেল হাতিরঝিলে

নিজস্ব প্রতিবেদক: রাজধানী থেকে এক স্কুলছাত্রীর বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রবিন ও রাব্বি মৃধা নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেল ১৭ কিশোর

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আকছিনা গ্রামে টানা ৪১ দিন তাকবিরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ১৭ কিশোরকে বাইসাইকেল

ইরানের হামলায় ইসরায়েলি তেল পরিশোধনাগার বিধ্বস্ত

অনলাইন ডেস্ক: ইরানের মিসাইল হামলায় বিধ্বস্ত হয়েছে ইসরায়েলের বৃহৎ তেল পরিশোধনাগার। এছাড়াও পরিশোধনাগারে মিসাইলের আঘাতে তিনজন নিহতও হয়েছে। সোমবার (১৬ জুন) রাতে সেখানে মিসাইল ছোঁড়ে ইরান।

জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে, আলোচনার কোনো সুযোগ নেই : আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণভোট বিষয়ে বিএনপির অবস্থান একেবারেই স্পষ্ট- জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হতে হবে। এ বিষয়ে