কোবদাসপাড়া একতা সংস্থা ও গ্রামবাসীর উদ্যোগে বৃক্ষপ্রেমি শহিদুলকে সম্মাননা প্রদান

নজরুল ইসলাম: সিরাজগঞ্জে বৃক্ষপ্রেমিক নামে খ্যাত দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষ রোপনের বিশেষ অবদান রাখায় শহিদুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

শুক্রবার (৭মার্চ) বিকালে বেসরকারি উন্নয়ন সংস্থা কোবদাসপাড়া একতা সংস্থা (কেএএস) ও গ্রামবাসীর আয়োজনে কোবদাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বৃক্ষপ্রেমিকে সম্মাননা স্মারক ও সমাজের অসহায়, গরীব, সুবিধা বঞ্চিত ৩৬ জন ব্যক্তিকে ইফতার সামগ্রী বিতরন করা হয়।

খেটে খাওয়া দিনমজুর স্বল্প মুজুরির দৈনিক আয় থেকে ব্যক্তি উদ্যোগে নিয়মিত স্কুল কলেক মসজিদ মাদ্রাসার বিভিন্ন আঙিনায় নানা জাতের ফলদ বৃক্ষ রোপন করেন শহিদুল ইসলাম। এছাড়্ জানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫০টি গাছ , কালেক্টরেট স্কুল এন্ড কলেজে ৪৭০টি, রফিকুল কোচিং সেন্টারে ১০০টি, খোকশাবাড়ী পূর্ণবাসনে ১০০টি, তাড়াশ, কাজিপুরসহ বিভিন্ন উপজেলায় বৃক্ষ রোপন করেছেন।

কোবদাসপাড়া একতা সংস্থার আহ্বায়ক মাহমুদুল হাসান রনি বলেন, আর্তমানবতার সেবায় সকলের পাশে থাকতে চাই। এই বছরের প্রথম রমজানের দিন থেকে সংস্থার যাত্রা শুরু। আজ সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে বৃক্ষপ্রেমি শহিদুলকে উৎসাহ দিচ্ছি এবং ৩৬ জন গরীব মানুষদের ইফতার সামগ্রী বিতরন করছি। আগামীতে সকলের সহযোগিতা নিয়ে আরও এগিয়ে যেতে চাই।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কলঙ্কিত করার চেষ্টা করছে ছাত্রদল: উমামা ফাতেমা

নিজস্ব প্রতিবেদক: প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকাণ্ডের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে

রাষ্ট্রপতির তিন কারণে ভাষণ বর্জন: জামায়াত আমির শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতির ভাষণ বর্জনের সিদ্ধান্তের পেছনে তিনটি কারণ রয়েছে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ)

জামায়াত নেতা ড. মাসুদের জন্য ভোট চাইলেন রুমিন ফারহানা, ভিডিও ভাইরাল

ঠিকানা টিভি ডট প্রেস: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজনীতিবিদদের অংশগ্রহণে ‘রাজনীতির বাইরে’ অনুষ্ঠানে ঈদ আড্ডার বিশেষ আয়োজন করে একটি বেসরকারি টেলিভিশন। সোমবার ঈদের দিনেই অনুষ্ঠানটির

দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস 

নিজস্ব প্রতিবেদক: দেশের ৭ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ভোরে নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় এ কথা জানানো

নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে। বৃহস্পতিবার রাত

সংযুক্ত আরব আমিরাতে ভুয়া ভিডিও প্রচারের অভিযোগে বাংলাদেশিসহ ১০ জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের অভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত ভুয়া ও বিভ্রান্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে বাংলাদেশের এক নাগরিকসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।