কোনো ষড়যন্ত্র বিএনপিকে নিঃশেষ করতে পারেনি, আগামীতেও পারবে না: টুকু

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন,‘জনগণের শক্তিই বড় শক্তি, বিএনপি জনগণের শক্তিতে বলীয়ান, কোনো ষড়যন্ত্র বিএনপিকে নিঃশেষ করতে পারেনি, আগামীতেও পারবে না।’

শনিবার (১৫ মার্চ), দুপুরে সিরাজগঞ্জ শহরের পৌর ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির সম্মেলন প্রস্ততি কমিটির আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।’

ইকবাল হাসান মাহমুদ টুকু আরো বলেন,‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ১৭ বছর আন্দোলন-সংগ্রামে মিছিলে সামনে থাকা কর্মীকে আগে মূল্যায়ন করতে হবে, যারা ত্যাগ স্বীকার করেনি তাদের বিষয়ে পরে ভাবা হবে। ১৯৭১ সালের পর অনেকে যেমন ভুয়া মুক্তিযোদ্ধা সেজেছিল, ২৪-এর গণ-অভ্যুত্থানের পর তেমনি অনেক ভুয়া বিপ্লবধারী দেখা যাচ্ছে।

তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।’ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার একটি মামলাও আদালতে তুলতে পারলেন না, সাত মাস হয়ে গেছে, কোনো সংস্কারই করতে পারলেন না, সংস্কার করা আপনাদের কাজ নয়, সংস্কার করা রাজনীতিবিদদের কাজ, সংস্কারের নামে কোনো টালবাহানা না করে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে সম্মানের সঙ্গে বিদায় নিন।’

বিএনপি রাজশাহী বিভাগীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান ও সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট প্রমুখ। সভায় জেলার ১৮টি সাংগঠনিক ইউনিটের বিএনপির প্রতিনিধিরা অংশ নেন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে প্রথম পুণ্য পেট এন্ড ভেট কেয়ার সেন্টারের উদ্বোধন

নজরুল ইসলাম: প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষা ও সেবা প্রদানের লক্ষ্যে সিরাজগঞ্জ জেলায় প্রথম যাত্রা শুরু করেছে পুণ্য পেট এন্ড ভেট কেয়ার। বৃহস্পতিবার (১৫ মে) ৮টার দিকে

জামায়াতের কার্যালয়ে আগুন

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির রাজাপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতের একটি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে উপজেলা জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত

শিয়ালকোল শিশুকে মারধরের ভিডিও ভাইরাল জনমনে নিন্দার ঝড়

নজরুল ইসলাম: লিচু চুরির অপবাদে সিরাজগঞ্জের এক শিশুকে মারধরের পর ভিডিও ভাইরাল হয়েছে। জেলার সদর উপজেলায় শিয়ালকোল ইউনিয়নের খোর্দ্দ শিয়ালকোল গ্রামে এ ঘটনা ঘটে। এ

স্বেচ্ছাসেবক লীগ নেতার জুয়ার আসর থেকে বিএনপি নেতাসহ আটক ৯

ডেস্ক রিপোর্ট: পাবনার আতাইকুলায় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির পাভেলের শোরুমে জুয়ার আসর থেকে বিএনপি সমর্থিত ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।

হাড়কাঁপানো শীতেও লোকে লোকারণ্য কক্সবাজার, হোটেল ভাড়া বেড়েছে কয়েকগুণ

নিজস্ব প্রতিবেদক: কুয়াশা আর মেঘলা আকাশের চাদরে ঢাকা পড়েছে সমুদ্র সৈকত, তবুও পর্যটকদের উচ্ছ্বাসে কোনো কমতি নেই। টানা কয়েকদিনের ছুটিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে নেমেছে

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে ইসরায়েলের হামলায় নিহত ২

অনলাইন ডেস্ক: ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আইআরআইবিতে ইসরায়েলের বোমা হামলায় দুইজন নিহত হওয়ার তথ্য জানিয়েছে ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ)। তাদের মধ্যে একজন সংবাদ সম্পাদক,