কুষ্টিয়ায় সন্তানের গলায় অস্ত্র ধরে মাকে সংঘবদ্ধ ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার দৌলতপুরে সন্তানের গলায় অস্ত্র ধরে মাকে সংঘবদ্ধ ধর্ষণ ও মালামাল লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ১৫ সেপ্টেম্বর রাতে ঘটনা ঘটলেও সোমবার (২২ সেপ্টেম্বর) থানায় ধর্ষণ ও লুটের পৃথক দুটি মামলা করেন ভুক্তভোগী নারী ও তার শ্বশুর।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতে লাবু (৩৬), তারিখ (৪২) ও সুবেল (৩৫)-সহ ৭/৮ জন ভুক্তভোগী নারীর বাড়িতে প্রবেশ করে তার স্বামী ও দেবরকে হাত-পা বেঁধে ফেলে। এরপর ভুক্তভোগীকে ধর্ষণ করতে চাইলে বাধা দেন তিনি। পরে তার তিন বছরের শিশু সন্তানের গলায় অস্ত্র ধরে লাবু, সুবেল ও তারিখ ধর্ষণ করে।

চলে যাওয়ার সময় ঘরে থাকা স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। পরিবারের লোকজন চিৎকার দিলে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে ধর্ষণ মামলা এবং তার শ্বশুর বাদী হয়ে ডাকাতি মামলা করেন।

দৌলতপুর থানার ওসি সোলাইমান শেখ বলেন, মামলার পরপরই তিন আসামি লাবু, সুবেল ও তারিখকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধের সঙ্গে জড়িত কেউ রক্ষা পাবে না। অভিযান অব্যাহত রয়েছে এবং সবাইকে গ্রেপ্তার করা হবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে বাঁশখালী উপজেলা জামায়াতের ঐতিহাসিক বিশাল গণমিছিল

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার

ভোটের ফলাফলের পর কেন্দ্রেই উচ্ছ্বাস, ভাইরাল পুলিশ-আনসারদের নাচের ভিডিও

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা শেষে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের উদযাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দীর্ঘ সময়ের নির্বাচনী

আ.লীগ সরকারের পতনের মূল কারণ উঠে এল জাতিসংঘের প্রতিবেদনে

ঠিকানা টিভি ডট প্রেস: জাতিসংঘের মানবাধিকার কমিশন (ওএইচসিএইচআর) বলেছে, ২০২৪ সালের জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের প্রথম দিকের ধারাবাহিক ঘটনাবলির কারণে বিগত সরকার উৎখাত হয়েছে এবং

আফগানিস্তানে ভূমিকম্পে ২৫০ ছাড়াল মৃতের সংখ্যা, ব্যাপক ক্ষয়ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভূমিকম্পে নিহত হয়েছেন ২৫০ জনের বেশি মানুষ। আহত হয়েছেন কমপক্ষে ৫০০ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংক্ষিপ্ত সিলেবাস ও অটোপাসে শিক্ষার মানে দীর্ঘমেয়াদি ক্ষতি

নিজস্ব প্রতিবেদক: করোনা মহামারির সময় শিক্ষার্থীদের স্বার্থে নেয়া অটোপাস ও সংক্ষিপ্ত সিলেবাসের সিদ্ধান্ত এখন দেশের শিক্ষা ব্যবস্থার ওপর ফেলেছে দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব। বিশেষজ্ঞদের মতে, এই

সিরাজগঞ্জে সাত মাস ধরে ঝুলে আছে ওএমএস ডিলার নিয়োগ পক্রিয়া

নজরুল ইসলাম: সিরাজগঞ্জে খোলা বাজারে খাদ্য শস্য বিক্রয় (ওএমএস)’র নতুন ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি সাত মাস পার হলেও যাচাই বাছাইয়ের সময় ধরে ঝুলে আছে এ নিয়োগ

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন