কীর্তনে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার বাকপ্রতিবন্ধী নারী

নিজস্ব প্রতিবেদক: ভোলার তজুমদ্দিনে কীর্তন শুনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক সন্তানের জননী ও বাকপ্রতিবন্ধী এক নারী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি।

ভুক্তভোগী নারীর স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা সে বাকপ্রতিবন্ধী নারী একসন্তানের জননী। তিনি গতকাল রবিবার দুপুরে চাঁদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে গোলকপুর গ্রামের অনিল সাধুর মন্দিরে কীর্তন শুনতে যান।

রাত ৯টার দিকে স্থানীয় অটোরিকশা চালক রাকিব, শাকিল ও রাসেল পূর্ব পরিচিত হওয়ায় তাকে টাকার প্রলোভন দেখিয়ে অটোতে তুলে নিয়ে যায়। অটোরিকশাটি কীর্তনের নিকটস্থ ধোপাবাড়ির দরজায় পৌঁছালে সেখানে তিনজন মিলে ভুক্তভোগী নারীর মুখ চেপে ধরে সুপারি বাগানে নিয়ে যায়। সেখানে চেতনা নাশক ঔষধ খাইয়ে একের পর এক পালাক্রমে রাতভর ধর্ষণ করে।

শেষ রাতে চেতনা ফিরলে আহাজারি করতে শুরু করেনে ভুক্তভোগী নারী। এসময় তাকে ফেলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা ভুক্তভোগী নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে ভোলা সদর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

তজুমদ্দিন হাসপাতালের আরএমও ডা. সামছুল আলম সোহেল বলেন, ধর্ষণের শিকার যুবতীকে আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসলে তখনও তার প্রচুর রক্তক্ষরণ হওয়ায় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরে তাকে পরীক্ষা-নিরিক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম বলেন, সংবাদ পেয়ে হাসপাতালে রক্তমাখা জামাকাপড় উদ্ধার করা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গ্রামবাসীকে অর্থ সহায়তা দিলেন হামজা 

রাসেল চৌধুরী (হবিগঞ্জ প্রতিনিধি) হবিগঞ্জের বাহুবলের নিজ গ্রাম স্নানঘাটের কিছু লোকের মাঝে অর্থ সহায়তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা ইংলিশ লিগের ফুটবলার হামজা

স্বেচ্ছায় গ্রেপ্তার হতে আদালত প্রাঙ্গণে যাবেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান আগামী ২৫ ফেব্রুয়ারি নিজেই আদালত প্রাঙ্গণে গিয়ে গ্রেপ্তার

উপদেষ্টা হিসেবে শপথ নিলেন সি আর আবরার

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি), অধ্যাপক সি আর আবরার। বুধবার বেলা ১১টায় বঙ্গভবনে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়।

উল্লাপাড়ায় ঘোল তৈরী দুধে ফরমালিন, ভোক্তা অধিকারের অভিযানে পঞ্চাশ হাজার টাকা জরিমানা।

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঐতিহ্যবাহী সলপের ঘোল তৈরির দুধে ক্ষতিকর ফরমালিন মেশানোর দায়ে দুটি কারখানার মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ

কাশ্মীরে হামলায় ‘নিরাপত্তার ব্যর্থতা’ স্বীকার করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় নিরাপত্তার ব্যর্থতা স্বীকার করেছে কেন্দ্রীয় সরকার। শনিবার (২৬ এপ্রিল) কাতারভিত্তিক

বোয়ালখালীতে কক্সবাজার এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচল ব্যাহত

চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী রেলস্টেশন এলাকায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের গার্ড ব্রেক বগির হুক ভেঙে বিচ্ছিন্ন হয়ে পড়ে। শনিবার (২৬ জুলাই) দুপুর ৩টা