কক্সবাজারে ভবন থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যুকে ঘিরে নানা রহস্য 

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলায় ভবন থেকে পড়ে শেখ মেজবাহ উদ্দিন চৌধুরী (৪৮) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলার লিংকরোড স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শেখ মেজবাহ উদ্দিন চৌধুরী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাতারিয়া এলাকার শেখ আমান উদ্দীন চৌধুরীর ছেলে। তিনি কক্সবাজারের লিংকরোড বিসিক শিল্প কারখানায় কাঠ সরবারাহসহ বিভিন্ন ব্যবসা করতেন এবং লিংকরোড স্টেশনের একটি ছয়তলা ভবনের চারতলায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।

নিহতের সন্তানদের হাউস টিউটর শাখাওয়াত হোসাইন জানান, আমি সকাল সাড়ে ৫টায় উনার বাসায় বাচ্চাদের পড়াতে যাই। দরজায় নক দিলে গৃহকর্তা মেজবাহ দরজা খুলে দেন। পরে আমি বাচ্চাদের পড়াতে বসি। কয়েক মিনিটের ব্যবধানে তাকে বাসা থেকে বের হতে দেখি। এ সময় তিনি কিছু বলেননি। গৃহশিক্ষক সাখাওয়াত পাঠদান করে ৬টা ৫০ মিনিটে বাসা থেকে বের হওয়ার কথা জানান। পরে তিনি মৃত্যুর সংবাদ পান।

নিহতের ম্যানেজার মো. রাকিব জানান, ফজরের আজানের পর মসজিদে নামাজ পড়তে যান শেখ মেজবাহ উদ্দিন চৌধুরী। নামাজ পড়ে তিনি বাসায় ফিরেন। এরপর তিনি ভবনের উপর তলা থেকে নিচে পড়ে যান- সিসিটিভি ক্যামেরায় এটা দেখা গেছে।

তিনি জানান, সিসিটিভি ফুটেজ দেখে মনে হচ্ছে তাকে কেউ হত্যা করে উপর থেকে ফেলে দিয়েছে। কারণ পড়ার পর কোনো রকম নড়াচড়া করেনি।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তারা সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ উদ্ধারের পর কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়।

তিনি জানান, পরিবার দাবি করছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এইদিক সামনে নিয়ে তদন্ত করা হচ্ছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

২০২৩ সালে কর ফাঁকি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা, সিপিডির গবেষণা

অনলাইন ডেস্ক: কর ফাঁকির কারণে ২০২৩ সালে বাংলাদেশ আনুমানিক ২ লাখ ২৬ হাজার ২৩৬ কোটি টাকার রাজস্ব হারিয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

টিউলিপের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দেশে ফেরত পাঠানো উচিত: প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক: লন্ডনে টিউলিপ সিদ্দিকের সম্পত্তির বিষয়ে তদন্ত হওয়া উচিত এবং টিউলিপের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ফেসবুকে লুট করা জুতা বিক্রির পোস্ট, অতঃপর…

নিজস্ব প্রতিবেদক: সিলেটে ইসরায়েলবিরোধী বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণের নামে বেশ কয়েকটি দোকান ও রেস্টুরেন্টে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় একদল দুর্বৃত্ত। এ ঘটনার পর রাতভর অভিযান

সরকারি কর্মচারী অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার বেলা সোয়া ১১টার দিকে বিক্ষোভ করেন তারা। এর আগে বিভিন্ন মন্ত্রণালয়ের

মঙ্গলবার থেকে হজ ফ্লাইট শুরু

নিজস্ব প্রতিবেদক: আগামী মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে শুরু হচ্ছে পবিত্র হজের ফ্লাইট। ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি পবিত্র হজ পালন করতে সৌদি আরব যাচ্ছেন এ

যে কারণে দায়িত্ব থেকে সরানো হলো ডিবিপ্রধান মল্লিককে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রেজাউল করিম মল্লিককে। তাকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।