এলএনজি উৎপাদন বন্ধ করলো কাতার

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের হামলার পর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন সাময়িকভাবে বন্ধ করেছে কাতার। দেশটির প্রধান এলএনজি স্থাপনায় হামলার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিশ্বের বৃহত্তম এলএনজি উৎপাদক দেশ কাতারের এই পদক্ষেপে বৈশ্বিক গ্যাস সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে অবস্থিত মূল স্থাপনাটি লক্ষ্য করে হামলা চালানো হয়। ওই এলাকায় ক্ষয়ক্ষতির মাত্রা কতটা—তা এখনও স্পষ্ট নয়।

রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি কাতার এনার্জি এবং দেশটির সরকারি বার্তা সংস্থা সোমবার উৎপাদন বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে।

রাস লাফান কমপ্লেক্সে মোট ১৪টি এলএনজি ‘ট্রেন’ পরিচালিত হয়, যার সম্মিলিত বার্ষিক উৎপাদন সক্ষমতা প্রায় ৭৭ মিলিয়ন টন। এই বিপুল উৎপাদন ক্ষমতার কারণেই কাতার বৈশ্বিক এলএনজি বাজারের শীর্ষে রয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

খালেদা জিয়ার জানাজায় ছিলেন জামায়াতে আমিরের নেতৃত্বাধীন প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। বুধবার রাজধানী ঢাকার ঐতিহাসিক

বৃষ্টি-বন্যায় দুর্ভোগে লাখো মানুষ

নিজস্ব প্রতিবেদক; টানা প্রবল বর্ষণে দেশের বিভিন্ন জেলায় পানিবন্দি হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। বাড়ছে নদনদীর পানি। তলিয়ে গেছে আমন ধানের বীজতলা। ভেসে গেছে মাছের ঘের।

এনায়েতপুরে সড়ক সংস্কারে দাবিতে মানববন্ধন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের এনায়েতপুর হাই স্কুল থেকে মেঘুল্লার সোলাকুড়া মসজিদ বাইপাস সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে ফুটানি

শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে গুমের ঘটনায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ সোমবার প্রসিকিউশনের আবেদনের

গোয়ালন্দে নুরাল পাগলা ইস্যু; নেপথ্য আ.লীগ

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর গোয়ালন্দে নিজেকে ‘ইমাম মাহদী’ দাবিকারী নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা, লুটপাট ও কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র

শিকলে বন্দি ৩০ বছর: মায়ের কাঁধে মানসিক ভারসাম্যহীন ছেলের জীবনযুদ্ধ

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার ধারিয়াল গ্রামে এক মর্মস্পর্শী মানবিক ট্র্যাজেডির চিত্র উঠে এসেছে। সেখানে গত তিন দশক ধরে লোহার শিকলে বাঁধা অবস্থায় মানবেতর জীবন