এবার যুক্তরাজ্যের বাণিজ্য দূতকে নির্বাচনের সময় জানালেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটনকে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলো যদি সংক্ষিপ্ত সংস্কার নিয়ে একমত হয়, তবে নির্বাচন ডিসেম্বরে, আর যদি দীর্ঘমেয়াদি সংস্কার চায়, তাহলে নির্বাচন আগামী বছরের জুনে অনুষ্ঠিত হতে পারে। কারণ আমরা একটি রূপান্তরকালীন সময় পার করছি। এখন আমাদের প্রধান লক্ষ্য হলো প্রতিষ্ঠান পুনর্গঠন ও অগ্রাধিকার পুনর্নির্ধারণ।

বুধবার (৯ এপ্রিল), রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটনের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান। বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এ সময় ব্যারনেস উইন্টারটন বলেন, আমাদের একসঙ্গে দীর্ঘ ইতিহাস রয়েছে এবং সংস্কারের দিক নির্দেশনা দেখে আমরা সন্তুষ্ট। তখন ড. ইউনূস বলেন, দেশের স্বাস্থ্য খাত শক্তিশালী করতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা।

তিনি বলেন, দেশ একটি রূপান্তরিত সময় অতিক্রম করছে। এটা আমাদের জন্য খুবই সংকটময় সময়। আমরা প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন ও অগ্রাধিকার পুনর্গঠনে মনোনিবেশ করছি। বাংলাদেশে দক্ষ স্বাস্থ্যকর্মীর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রফেসর ইউনূস বলেন, বর্তমানে আমাদের নার্সের অভাব রয়েছে। কিন্তু নার্সিং শুধু জাতীয় সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক প্রয়োজনীয়তা। আমরা শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্বের জন্যও আরও নার্স তৈরি করতে চাই।

প্রধান উপদেষ্টা সরকারি স্বাস্থ্যসেবাখাতকে শক্তিশালী করতে যুক্তরাজ্যের সহায়তা কামনা করে বলেন, সরকারি স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রায় অকার্যকর। এখানে যুক্তরাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আরেকটি সম্ভাবনাময় খাত হলো ওষুধ শিল্প। আমরা চাই ভ্যাকসিনের পেটেন্ট সুরক্ষা তুলে নেওয়ার জন্য যুক্তরাজ্য সোচ্চার ভূমিকা পালন করুক, যাতে সব দেশ সামাজিক ব্যবসার মডেলে স্বল্প খরচে উৎপাদন করতে পারে। দুই পক্ষ শিক্ষা, বস্ত্রশিল্প, প্রতিরক্ষা ও বিমান চলাচলসহ কৌশলগত সহযোগিতার আরও বিস্তৃত ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।

অধ্যাপক ইউনূস বলেন, আমরা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, বস্ত্র খাত আধুনিকায়ন এবং প্রতিরক্ষা ও বিমান খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে যুক্তরাজ্যের সহযোগিতা স্বাগত জানাই। উভয়পক্ষ প্রশিক্ষণ, প্রযুক্তি বিনিময় এবং দীর্ঘমেয়াদী অংশীদারত্বের ওপর গুরুত্ব দেন। দেশের স্বাস্থ্য খাত শক্তিশালী করতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা।

নারী সমঅধিকার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, আমরা সবসময় নারীর অংশগ্রহণকে অগ্রাধিকার দেই। নারী ক্ষমতায়ন আমাদের উন্নয়ন কৌশলের কেন্দ্রে। ব্যারোনেস উইন্টারটন চলমান সংস্কার প্রক্রিয়ায় যুক্তরাজ্য সরকারের সমর্থনের কথা জানান। তিনি বাংলাদেশের সংবিধান সংস্কার কার্যক্রমে প্রধান আলী রিয়াজের সঙ্গেও বৈঠক করেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সামরিক পরাশক্তি হয়ে ওঠা ইরান

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাত ক্রমশই ঘনীভূত হচ্ছে। সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ইরান যে কৌশল দেখিয়েছে, তাতে নতুন করে প্রশ্ন উঠেছে—কঠোর নিষেধাজ্ঞার পরেও দেশটি কীভাবে এমন

সিরাজগঞ্জে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের উপর হামলা, থানায় জিডি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ব্যক্তিমালিকানা জায়গা দখল করে মহিষলুটি হাটে মাছের সেড নির্মাণের অভিযোগ ওঠে মহিষলুটী চৌরাস্তা মৎস্য ব্যবসায়ী আড়তদার সমবায় সমিতি লিমিটেড ও এলজিইডির

ছিলেন নয়াদিল্লির আধিপত্যবিরোধী, ভারতীয় প্রধানমন্ত্রীর মুখের ওপর যে জবাব দিয়েছিলেন খালেদা জিয়া

আন্তর্জাতিক ডেস্ক: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুর খবর ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে বেশ ফলাও করে প্রচার করা হচ্ছে। বিশেষ করে

সারা দেশে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি শুরু

ডেস্ক রিপোর্ট: ২০ শতাংশ হারে বাড়ি ভাড়াসহ তিন দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ সাউন্ড গ্রেনেড নিক্ষেপের প্রতিবাদে লাগাতার কর্মবিরতি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।, সোমবার

২০২৬ সালের হজ খরচ কমছে, সর্বনিম্ন প্যাকেজ ৪ লাখ ৬৭ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর (২০২৬) বাংলাদেশের হাজিদের জন্য হজ পালনের খরচ সামান্য কমানো হয়েছে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজের সর্বনিম্ন প্যাকেজের প্রস্তাবিত মূল্য ধরা হয়েছে ৪

স্বামীর কিডনি বিক্রির টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী

অনলাইন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের এক নারী তার স্বামীকে কিডনি বিক্রি করতে বাধ্য করেন। এরপর স্বামীকে তিনি আশ্বাস দিয়েছিলেন, এই অর্থে তাদের মেয়ের পড়াশোনা ও বিয়ের