এবার যাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নিলো মিশরের সেনাবাহিনী!

অনলাইন ডেস্ক: গেল শনিবার সাদা এল-বালাদ টিভিতে প্রচারিত মিশরীয় টক শো ‘আলা মাসৌলিটি’-তে মিশরে ক্রমবর্ধমান উত্তেজনা এবং সামরিক বাহিনীর সতর্ক অবস্থার কথা বলেন ফারাগ।

সোমবার (৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানায় সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর। ড. সামির ফারাগ বলেন, ‘চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে মিশরে উদ্বেগ স্বাভাবিক।

আগামীকাল যুদ্ধ শুরু হতে পারে এমন ধারণা নিয়ে মিশরের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ স্তরে প্রস্তুতি নিচ্ছে।’ ফারাগ মিশরীয়দের মধ্যে ‘নতুন করে দেশপ্রেমের চেতনা’র কথা তুলে ধরেন।’

তিনি বলেন, ঈদুল ফিতরের সময় নাগরিকদের কাছ থেকে সামরিক সেবায় স্বেচ্ছাসেবক হওয়ার আহ্বান ‘ত্যাগ এবং জাতীয় কর্তব্যের একটি স্বাভাবিক অনুভূতির’ দিকটিই প্রতিফলিত করে। ফিলিস্তিনিদের পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে হামাসের ভূমিকার কথাও উল্লেখ করেন ড. ফারাগ, এর তুলনা করেন আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রামের সাথে।

‘মিশরের প্রতি নমনীয়’ হিসেবে বর্ণনা করে হামাসের প্রশংসা করেন ফারাগ, বিশেষ করে গাজায় যুদ্ধ-পরবর্তী শাসনব্যবস্থার প্রস্তাবে সম্মত হওয়ার জন্য। তিনি ভবিষ্যতের আলোচনায় আরও নমনীয় (হামাসকে) হওয়ারও আহ্বান জানান। তিনি আরও বলেন, ‘হামাসের আর আগের মতো সামরিক শক্তি নেই, তবে সীমিত সম্পদ থাকা সত্ত্বেও তারা সাহসিকতার সাথে লড়াই করেছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

১ মণ গাঁজাসহ গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দল নেতা

নিজস্ব প্রতিবেদক: এক মণ গাঁজাসহ এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের র‌্যাব। তার নাম জাফর আহমেদ। তিনি কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক

জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণের প্রশংসা জামায়াতের

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দেয়া ভাষণের প্রশংসা করেছে জামায়াতে ইসলামী। দলের নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের

আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদের আইনি ভিত্তি না হওয়া পর্যন্ত স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে এক সংবাদ সম্মেলনে এ

জন্মের পরই দেওয়া হবে এনআইডি : মন্ত্রিপরিষদ সচিব

শর্তসাপেক্ষে ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২২’-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। খসড়া আইনে জন্মের পরপর জাতীয় পরিচয়পত্র দেওয়ার বিধান রাখা হয়েছে। ১০ অক্টোবর দুপুরে সচিবালয়ে

গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে দুর্বৃত্তদের নিক্ষেপ করা পেট্রোল বোমায় আগুন লেগে

ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা

অনলাইন ডেস্ক: ইরান ও ইসরাইলের মধ্যে হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), জানিয়েছে, শুক্রবার রাতে তারা তেহরানের বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। এ