এবার পালাবেন কোথায় কাদের? থাকতে পারবেন না ১৯৫ দেশে!

ডেস্ক রিপোর্ট: ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানো শেখ হাসিনা সরকারের একাধিক শীর্ষ নেতার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি). ইতোমধ্যে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে তিনটি ধাপে আবেদন করেছে। আদালতের গ্রেপ্তারি পরোয়ানা, সংশ্লিষ্ট মামলার বিবরণ এবং অভিযুক্তদের অবস্থানের সম্ভাব্য তথ্য ইন্টারপোলের সদর দপ্তরে পাঠানো হয়েছে। যাচাই-বাছাই শেষে ইন্টারপোল যদি আবেদনটি বৈধ মনে করে, তবে তাদের ১৯৫টি সদস্য রাষ্ট্রে রেড নোটিশ পাঠানো হবে।

রেড নোটিশ মূলত একটি আন্তর্জাতিক ‘ওয়ান্টেড’ তালিকা, যেখানে উল্লেখ করা হয়-কোন ব্যক্তি অপরাধের দায়ে অভিযুক্ত, তার পরিচয়, অপরাধের ধরন, এবং সম্ভাব্য অবস্থান। সদস্য রাষ্ট্রগুলো তখন ঐ ব্যক্তিকে খুঁজে বের করে গ্রেপ্তার করে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে। গণমাধ্যম সূত্রে জানা গেছে, ওবায়দুল কাদের বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার রাজারহাট নিউটাউনের একটি অভিজাত আবাসনে স্ত্রীসহ অবস্থান করছেন। তাঁর সম্ভাব্য অবস্থান হিসেবে ডিএলএফ নিউটাউন হাইটস প্লাজার কথা বলা হচ্ছে।,

তবে রেড নোটিশ জারি হলে পরিস্থিতি বদলে যেতে পারে। ইন্টারপোল সদস্য দেশ হিসেবে ভারত বাধ্যতামূলকভাবে এই নোটিশ অনুসরণ না করলেও রাজনৈতিক চাপ ও আন্তর্জাতিক নজরদারির কারণে অনেক সময় সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে। ওবায়দুল কাদের একসময় সাংবাদিকদের বলেছিলেন, “পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো, না দিলে ঠাকুরগাঁওয়ের বাড়ি তো আছেই।” এই বক্তব্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে নানা ব্যঙ্গ-বিদ্রূপে।

বিশ্লেষকদের মতে, রাজনৈতিক বাস্তবতায় পালানোর প্রশ্ন যতই ব্যঙ্গাত্মক হোক, বর্তমান পরিস্থিতিতে সেটি হয়ে দাঁড়িয়েছে বাস্তব শঙ্কার প্রতিচ্ছবি। বাংলাদেশে ক্ষমতা বদলের পর পালিয়ে থাকা নেতাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির প্রক্রিয়া দেশীয় রাজনীতিতে এক নতুন দিক উন্মোচন করেছে। এতে প্রমাণিত হচ্ছে, কেউ আইনের ঊর্ধ্বে নয়-আর রাজনীতি থেকে বিচ্যুতি মানেই দায়মুক্তি নয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অবৈধ পথে ইতালি যাত্রাকালে সাগরে ট্রলার দুর্ঘটনা: উল্লাপাড়ার যুবক নিখোঁজ

মানবপাচারের অভিযোগে একজন আটক সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এক যুবক অবৈধ পথে ইতালি যাওয়ার সময় সাগরে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় মানবপাচারের অভিযোগে

যমুনা উপজেলা’ বাস্তবায়ণে কাজিপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনার চরাঞ্চলে অবস্থিত ছয়টি ইউনিয়ন নিয়ে ‘যমুনা উপজেলা’ গঠনের বিষয়ে সাংবাদিকদের সাথে এম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে

রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, হাতবোমার বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ডের কোট বুলনপুর এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে শুরু হওয়া এ

আগস্টের পর ভারতে ঢুকতে গিয়ে আটকরা অধিকাংশ মুসলিম

অনলাইন ডেস্ক: গত বছর আগস্ট থেকে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে ধরা পড়াদের মধ্যে মুসলিমদের সংখ্যাই বেশি বলে জানিয়েছে ভারতীয় সীমান্ত

স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদে সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল ইউনিয়নের পাঁচলিয়া বাজার এলাকায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল, মানববন্ধন

নির্বাচনের সিদ্ধান্ত দ্রুত জানানোর আহ্বান অন্তর্বর্তী সরকারের প্রতি: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক: আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত দ্রুত নির্বাচন কমিশনকে (ইসি) জানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।