এবার এসএসসি পরীক্ষার্থীকে নেশা খাইয়ে ধর্ষণ

মাদারীপুরে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থীকে নেশা খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বখাটে যুবকের বিরুদ্ধে।

ঘটনার পর ওই বখাটে যুবক শিক্ষার্থীটিকে হাসপাতালে রেখে পালিয়েছে। এ ঘটনায় সোমবার রাত ১১টার দিকে মাদারীপুর সদর থানায় অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। ধর্ষককে গ্রেফতারের চেষ্টা করছে সদর থানা পুলিশ।

ভুক্তভোগী ও তার পরিবার জানায়, মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর উচ্চ বিদ্যালয়ে রোববার দুপুরে ব্যবহারিক পরীক্ষার খাতা দেখানো জন্য যায় ওই শিক্ষার্থী।

সদর উপজেলার স্বনির্ভর ছিলারচর গ্রামের আশরাফ সর্দারের ছেলে সজীব সর্দার (২২) কৌশলে ওই শিক্ষার্থীকে মাদারীপুর পৌর শহরের পুরানবাজার এলাকায় একটি আবাসিক হোটেলে নিয়ে যায়।

পরে বিকাল ৫টার দিকে পানীয়র সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে খাওয়ানোর পর অচেতন করে একাধিকবার ধর্ষণ করে।

এতে শিক্ষার্থীর প্রচণ্ড রক্তক্ষরণ হয়ে অজ্ঞান হয়ে পড়ে। একপর্যায়ে রাত ৯টার দিকে ওই বখাটে শিক্ষার্থীকে মাদারীপুর সদর হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায়।

ঘটনাটি জানাজানি হলে রাতেই ভুক্তভোগীর পরিবার ও সদর থানা পুলিশ হাসপাতালে যায়।

ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী জানায়, ব্যবহারিক পরীক্ষার খাতা দেখানোর জন্য বিদ্যালয় গেলে বেড়ানোর কথা বলে সজীব তাকে পুরানবাজারের একটি হোটেলে নিয়ে যায়।

সেখানে অনেক জোরাজরির পর একটি বোতলে পানি খেতে দেয়। আমি সরল বিশ্বাসে পানি খাওয়ার কিছু সময় পরেই অচেতন হয়ে যাই। পরে জ্ঞান ফিরে দেখি প্রচার রক্তক্ষরণ হচ্ছে। এর পর আবার অজ্ঞান হয়ে পড়লে রাতে দেখি হাসপাতালের বিছানায়।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদ বলেন, প্রাথমিকভাবে শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে ধর্ষণের বিয়ষটি জানার পর নমুনা সংগ্রহ করা হয়। তবে তার যৌনাঙ্গে ক্ষতের চিহ্ন রয়েছে।’

সুত্রঃ যুগান্তর

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ছররা গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার (২৪ মে) দিবাগত রাত দেড়টার দিকে

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি অভিযানে বিতর্ক, ভিডিও ঘিরে সমালোচনা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির এক অভিযানের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র বিতর্ক ও সমালোচনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা

নির্বাচন না হলে হাসিনা ভারতীয় সহায়তায় ফিরবে: গয়েশ্বরের আশঙ্কা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কয়েকটি ইসলামিক রাজনৈতিক দল পিআর দাবি তুলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তিনি স্পষ্ট করে

দরবার শরীফের সম্পদ লুট ও হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: আফজাল নগর দরবার শরীফের পীর, প্রয়াত মুফতি খাজা গোলাম আম্বীয়া সাহেবের মৃত্যু পরবর্তীতে তার স্থাবর ও অস্থাবর সম্পদ আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে

খুলনায় সাবেক মেয়র খালেক ও এমপি জুয়েলসহ ৫৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা 

খুলনা প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েলসহ

জেন-জি বিক্ষোভে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক: জেন-জি নেতৃত্বাধীন রক্তক্ষয়ী বিক্ষোভের মধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। সোমবার (১৩ অক্টোবর) বিভিন্ন সূত্রের বরাতে রয়টার্স এ খবর জানিয়েছে। পার্লামেন্টের