এবার এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

ডেস্ক রিপোর্ট: রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরের পর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ আগস্ট) রাত পৌনে ১টার দিকে রূপায়ন টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে। এই ভবনটিতেই রয়েছে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়।

রমনা থানার ডিউটি অফিসার অরূপ তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ককটেল বিস্ফোরণের তথ্য পেয়েছি। রাত ১২টা নাগাদ ককটেলটি বিস্ফোরণ ঘটানো হয়েছে। আমাদের টিম সেখানে আছে। এর বেশি আপাতত তথ্য নেই।

এদিকে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে একাধিক ব্যক্তি এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

এর আগে রাত ১০টার দিকে ধানমণ্ডি ৩২ সংলগ্ন রাসেল স্কয়ারের বাস কাউন্টারগুলোর সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে কলাবাগান থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিস্ফোরণের আলামত নিয়ে যায়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে চাঁদার দাবির পর রাইস মিলে অগ্নিকাণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের খামার পাইকোশা গ্রামে একটি রাইস মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা

ছিলেন নয়াদিল্লির আধিপত্যবিরোধী, ভারতীয় প্রধানমন্ত্রীর মুখের ওপর যে জবাব দিয়েছিলেন খালেদা জিয়া

আন্তর্জাতিক ডেস্ক: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুর খবর ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে বেশ ফলাও করে প্রচার করা হচ্ছে। বিশেষ করে

চাঁদা না দেওয়ায়’ রাস্তা বন্ধ করে দিলেন বিএনপির দুই নেতা

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় চার লাখ টাকা চাঁদা না দেওয়ায় চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার

ওয়াসা ও এলজিইডি: তাজুলের ‘ঘুষের খনি’

বিশেষ প্রতিনিধি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মো. তাজুল ইসলামের সময়কালে ওয়াসা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) হয়ে ওঠে

আরমান গেষ্ট হাউসে ভাংচুর-লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় অভিযোগ দায়ের 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ শহরের আরমান গেষ্ট হাউসে ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে ইসমাইল হোসেন গংদের বিরুদ্ধে। এ ঘটনায় সাহাদত হোসেন বাদী হয়ে সদর থানায় একটি

আশুলিয়ায় একটি বিস্কুট ফ্যাক্টরির আগুণ

মোঃ হাফিজুর রহমান, সাভারঃ সাভারের আশুলিয়ায় একটি বিস্কুট ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আজ বৃহস্পতিবার (২০