এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ সরকারের জ্বালানি বিভাগ জানিয়েছে, এপ্রিল মাসে দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাবে না। মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ বিষয়ে আদেশ জারি করেছে।

আদেশে বলা হয়েছে, জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকার সংশোধিত বিধান অনুসারে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের ভোক্তাপর্যায়ের দাম পূর্বের মতোই অপরিবর্তিত থাকবে। নির্ধারিত অনুযায়ী ডিজেলের দাম লিটার প্রতি ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকা রাখা হয়েছে। এ দাম ১ এপ্রিল থেকে কার্যকর হবে।

এই সিদ্ধান্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নিয়মিত মূল্য নির্ধারণ প্রক্রিয়ার অংশ হিসেবে নেওয়া হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ

ঠিকানা ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে ফিরেছেন। রোববার দিবাগত রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশে ফিরেন। এরপর রাত ১টা ৪৫ মিনিটে হুইলচেয়ারে করে

রোহিঙ্গা ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনায় কোনও ফল আসবে না: পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যেতে হবে, তবে সেটা জোর করে নয়। নিরাপত্তার বিষয়টি নিশ্চিতের পরই তারা ফিরে যাবে। তবে মায়ানমারের সাথে দ্বিপাক্ষিক আলোচনায়

হাজতে বিছানায় শুয়ে সিগারেট হাতে বিএনপি নেতা, অর্থের বিনিময়ে সুবিধা দিচ্ছেন থানার ওসি

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের গোসাইরহাটে সাজাপ্রাপ্ত আসামী বিএনপি নেতাকে গ্রেফতারের পরে থানার মধ্যে বিশেষ সুবিধা দিয়ে রাখার অভিযোগ উঠেছে গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলমের বিরুদ্ধে।, জানা গেছে,

অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন দেশের সঙ্গে হওয়া বিভিন্ন চুক্তি নিয়ে জামায়াতে ইসলামীর কোনো আলোচনা করা হয়নি বলে জানিয়েছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা.

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ১২ জন নেতাকর্মীকে রাজধানীতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারদের মধ্যেআছেন

ড. ইউনূস দেশের বাস্তবতা বোঝেন না: মাসুদ কামাল

নিজস্ব প্রতিবেদক: নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস দেশের মানুষের বাস্তবতা যথাযথভাবে বোঝেন না বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। সম্প্রতি এক সেমিনারে