এনায়েতপুরে নির্বাচনী অফিসে হামলা, জামায়াত কর্মী আহত

আলামিন হোসেন: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপালপুর এলাকায় নির্বাচনী কার্যক্রমকে কেন্দ্র করে একটি নির্বাচনী অফিসে হামলার ঘটনা ঘটেছে। এতে জামায়াতের এক কর্মী গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপালপুরের একটি নির্বাচনী অফিসে গিয়ে জামায়াত কর্মী হাজী বাবুল ফকিরের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারীরা বিএনপির সমর্থক বলে স্থানীয়ভাবে পরিচিত বলে জানানো হয়েছে।

এ ঘটনার পর এনায়েতপুর থানা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, ঘটনাটি উদ্দেশ্যমূলকভাবে সংঘটিত হয়েছে এবং নির্বাচনী অফিসে গিয়ে একজন কর্মীর ওপর হামলা অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়।

ঘটনার সময় সেখানে ইউনিয়ন জামায়াতের আমীর হাসান মুস্নি, সেক্রেটারি রেজাউল করিম, শিবিরের থানা সভাপতি মাসুদ রানা, সাবেক সভাপতি ফয়সাল, সাবেক সেক্রেটারি আল আমিন, মোফাচ্ছের, জামায়াত নেতা কায়ুম শিকদার, হোসেন আলী, জাহাঙ্গীরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নতুন নোট বিতরণ শুরু

ঠিকানা ডেস্ক: জুলাই বিপ্লবের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছাড়া নতুন নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। আজ রোববার প্রাথমিকভাবে সীমিত পরিসরে ২০, ৫০ ও ১০০০

সিরাজগঞ্জের তাড়াশে ইউনিয়ন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মাদক সেবন করে বাড়িঘর ভাঙ্গচুরের অভিযোগ

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ তাড়াশে মাদক সেবন করে বাড়ি ঘর ভাঙ্গচুরের অভিযোগ উঠেছে তালম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গতকাল

খালেদা জিয়া আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ বেড়ে শ্বাসকষ্ট

কালিহাতিতে খেজুরের রস খেতে গিয়ে দুর্ঘটনায় কিশোর নিহত

জহুরুল ইসলাম, স্টাফ ররিপোর্টার: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের পাকুটিয়া বেইলি ব্রিজের কাছে রোববার (৭ ডিসেম্বর) ভোরে খেজুরের রস খেতে গিয়ে তাওহীদ নামে এক কিশোর সড়ক

নগর ভবনে কোনো উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবেন না, ইশরাকের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক: বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, ‘নগর ভবনে কোনো উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবেন না।’ আজ শুক্রবার পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত

কুড়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি, কৃতি ছাত্রীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের ঐতিহ্যবাহী কুড়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এডহক কমিটির পরিচিতি সভা, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্রীদের