এনায়েতপুরে ছাত্রদল নেতা হত্যায়, যুবদল আহ্বায়ক সহ দুইজন গ্রেফতার

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের এনায়েতপুরে ছাত্রদল নেতা কবির হোসেন (২৮) হত্যা মামলায় বিএনপি ও যুবদলের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন-এনায়েতপুর থানা যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন জহুরুল (৪৬) ও এনায়েতপুরের সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির ৪নং ওয়ার্ডের সাবেক সাধারন সম্পাদক জামাল মীর (৫৫)।

মঙ্গলবার (১৫ এপ্রিল)। দুপুরের দিকে এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এছাড়া মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এজহার নামীয় ৪নং আসামী যুবদলের আহ্বায়ক জহুরুলকে সোমবার সন্ধ্যার দিকে ঢাকার বসুন্ধরা এলাকা থেক র‌্যাব-২ ও মঙ্গলবার সকালে এনায়েতপুর গ্রাম থেকে ২৫ নং আসামী বিএনপি নেতা জামাল মীরকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও মামলা সুত্রে জানা যায়, ১৮ মার্চ বিকেলের দিকে ইফতার মাহফিলকে কেন্দ্র করে সদিয়া চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে
বিএনপির দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

এসময় সদিয়া চাঁদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক কবির হোসেন (২৮) গুরুত্বর আহত হয়। প্রথমে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হয়। পরবর্তীতে ঢাকার ক্রেটিক্যাল কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৯ মার্চ)। সন্ধ্যার টার দিকে মারা যান।

২২ মার্চ রাতে এনায়েতপুর থানায় নিহতের বড় ভাই হযরত আলী হাফিজ বাদী হয়ে এনায়েতপুর থানা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব মনজুর রহমান মঞ্জু শিকদার, সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিঠু মীর, সদস্য সচিব কালাম শিকদার, এনায়েতপুর থানা যুবদলের আহবায়ক জাহিদ হোসেন জহুরুল ও থানা ছাত্রদলের আহবায়ক কামরুল হাসান সোহাগ শিকদার সহ ২৮ জনের নাম উল্লেখ ও ৮০-৯০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়।’

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বকেয়া ৮০০০ কোটি টাকা, চার জাহাজের পণ্য খালাস বন্ধ

নিজস্ব প্রতিবেদক: আট হাজার কোটি টাকা বকেয়া, এ কারণে চট্টগ্রাম বন্দরে আসা চারটি জাহাজ থেকে খালাস হচ্ছে না প্রায় দুই লাখ ৩২ হাজার টন কয়লা। পায়রা

বইমেলার স্টলে হামলার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা

ঠিকানা টিভি ডট প্রেস: একুশে বইমেলায় নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের বই রাখায় ‘সব্যসাচী প্রকাশনা’র স্টলে একদল বিক্ষুব্ধ লোকের রোষানলে পড়েন প্রকাশক শতাব্দী ভব। এই ঘটনায়

সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কে অনিয়মের অভিযোগ, অসম্পূর্ণ প্লটে শিল্প স্থাপনে স্থবিরতা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কে উন্নয়ন কার্যক্রমে অনিয়ম ও দুর্বল বাস্তবায়নের অভিযোগ উঠেছে। মাটি ভরাট, রাস্তা, ড্রেন, বিদ্যুৎ ও গ্যাস সংযোগসহ মৌলিক অবকাঠামোর কাজ অসম্পূর্ণ থাকা

গাজাবাসীর হুঁশিয়ারি: ‘এটি আমাদের ভূমি’, ট্রাম্প-নেতানিয়াহুর বাস্তুচ্যুতি পরিকল্পনা প্রত্যাখ্যান

অনলাইন ডেস্ক: গাজা উপত্যকায় মৃত্যু, ধ্বংস ও দুর্ভিক্ষের করুণ বাস্তবতায়ও নিজেদের ভূমি ছাড়তে নারাজ ফিলিস্তিনিরা। ইসরায়েলি আগ্রাসনের মধ্যেও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি

ষড়যন্ত্র-অপপ্রচার চালিয়ে বিএন‌পিকে দ‌মিয়ে রাখা যাবে না: তা‌রেক রহমান

নিজস্ব প্রতিবেদক: ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চা‌লি‌য়ে বিএন‌পি‌কে দ‌মি‌য়ে রাখা যা‌বে না বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান তা‌রেক রহমান। শ‌নিবার রাজধানীর চিন-মৈত্রী সম্মেলন কে‌ন্দ্রের ‘হল অফ ফেইমে’

রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) কলেজের অস্থায়ী ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। ঘণ্টাখানের আগে বিমানটি